ক্যান্সারের থাবায় কুমিল্লার তাসলিমার মানবিক আবেদন
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাঁড়িয়া হোসেনপুর গ্রামের হতদরিদ্র নারী তাসলিমা বেগম (৩৫) দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলামের স্ত্রী।
তাসলিমা কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপি চালিয়ে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
জহিরুল ইসলাম জানান, স্ত্রীর চিকিৎসার জন্য মেডিকেল থেকে মেডিকেলে ঘুরতে গিয়ে চাকরি হারিয়েছেন তিনি। বর্তমানে বেকার অবস্থায় স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে, অথচ পুরোপুরি সুস্থ করতে আরও প্রায় চার লাখ টাকার প্রয়োজন।
আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা বন্ধ হওয়ার উপক্রম। সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ব্যয়বহুল চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এমতাবস্থায় দেশের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন জহিরুল ইসলাম। তিনি বলেন, “আপনাদের সামান্য সহযোগিতাই আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারে।”
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা:
জহিরুল ইসলাম
📱 মোবাইল: ০১৭৮৪১৮৬৮৬৮ (বিকাশ ও নগদ)
🏦 সঞ্চয়ী হিসাব নম্বর: ৭০১৭০৫০৮০২৮১৮
ডাচ-বাংলা ব্যাংক, নারায়ণগঞ্জ বিসিক শাখা




















