সমাজসেবায় আলো ছড়াচ্ছে আমার বাংলা ও ডিএইচ হাসপাতালের যৌথ উদ্যোগ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
পবিত্র মাহে রমাদান ২০২৬ উপলক্ষে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমার বাংলা এবং কুমিল্লা ডি.এইচ. হাসপাতাল যৌথভাবে ৩০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে অসহায় রোজাদার, অস্বচ্ছল মানুষ এবং পথচারীদের জন্য প্রতিদিন ইফতার সরবরাহ করা হচ্ছে।
একঝাঁক তরুণ সমাজসেবক এই কর্মসূচি পরিচালনা করছে। যেখানে অনেক তরুণ অপরাধ কর্মকাণ্ড, মাদকাসক্তি ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে, সেখানে আমার বাংলা সংগঠনের ব্যানারে তারা লাল কার্ড দেখিয়ে অসামাজিক কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে সমাজের কল্যাণে কাজ করছে।
সংগঠনের CEO হোসাইন মুহিম্মাত খাঁন চৌধুরী বলেন, “আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে সমাজে মানবিক সহমর্মিতা, একতা এবং পারস্পরিক সহযোগিতা ছড়িয়ে পড়ুক। সক্রিয় সহযোগিতা ও দোয়ার মাধ্যমে আমরা এই কর্মসূচিকে আরও সফলভাবে বাস্তবায়ন করতে পারবো, ইনশাআল্লাহ।”
স্থানীয় তরুণ সমাজসেবক রায়হান আহমেদ আবেগঘন কণ্ঠে বলেন, “আমার বাংলা ও ডিএইচ হাসপাতালের এই মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। তরুণরা যদি সমাজসেবায় যুক্ত হয়, তবে অপরাধ ও মাদক থেকে দূরে থেকে সমাজে আলো ছড়াতে পারবে।”
এই উদ্যোগ শুধু খিদে নিবারণ নয়, বরং মানবিকতার জয়গান গেয়ে সমাজে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিচ্ছে।



















