বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৩:১১ পিএম
সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মাদারীপুরের কালকিনিতে দুই সন্তানকে রেখে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যর সাথে পালিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের।

এদিকে এ ঘটনায় গৃহবধূর স্বামী র‌বিবার দুপু‌রে কাল‌কি‌নি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইিল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মো. আজিজ মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ হাকিম মুন্সির সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর জের ধরে গত (৪ এপ্রিল) মঙ্গলবার সকালে ওই গৃহবধূকে নিয়ে আঃ হাকিম পালিয়ে যায়। এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি। প্রেমিক হাকিম ও ওই গৃহবধুর ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যাচ্ছে।

এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইিল ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা বলেন, সংসার জীবনে ওই গৃহবধূরও দুটি সন্তান রয়েছে। দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছে ওই গৃহবধু। এখন সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত তার বাবা।

স্থানীয় সচেতন মহল জানান, যারা এ বয়সে সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙে অন্যের হাত ধরে পালায় তারা জীবনে সুখী হতে পারে না।

ওই গৃহবধুর স্বামী বলেন, আমার ১০ মাসের একটি সন্তানসহ দুইটি সন্তান রেখে আমার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ ও মোবাইলসহ প্রায় ৫লক্ষাধীক টাকার মালামাল নিয়ে পরকীয়া প্রেমিক আঃ হাকিম মুন্সির হাত ধরে উধাও হয়েছে আমার স্ত্রী। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। তবে আমি তাদের নামে আদালতে মামলা করবো।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী অভিযোগ করেছেন। তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, সেনা কর্মকর্তা হাফিজুরের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম
১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, সেনা কর্মকর্তা হাফিজুরের ৩ দিনের রিমান্ড

আলোচিত তনু হত্যা মামলায় ঘটনার এক দশক পর প্রথমবারের মতো একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় সন্দেহভাজন হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আটক করে আদালতে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ঢাকা জেলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, হাফিজুর রহমানকে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল তনু হত্যা মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতে তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চেয়ে আবেদন করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, বহুল আলোচিত এ মামলায় এ পর্যন্ত ৮০টি শুনানির তারিখ অতিক্রম হয়েছে। চারটি সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটির তদন্ত করেছেন। বুধবার বিকেল প্রায় ৫টার দিকে তনুর বাবা ইয়ার হোসেন, তনুর মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত হন।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘদিন পর হলেও প্রশাসন যে আসামি গ্রেফতার করেছে তাতে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর কাছে। এখন আমার বিশ্বাস আমার মেয়ে তনুর হত্যার বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। আমি চাই বাকি আসামীদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।

এদিকে তনুর ছোট ভাই রুবেল হোসেন বলেন, দীর্ঘদিন পর মামলায় অগ্রগতি হওয়ায় আমার পরিবার নতুন করে ন্যায়বিচারের আশা দেখছে। এখন আমরা বিশ্বাস করি আমার বোনের হত্যার বিচার হবে। আমিও বাবার মতো চাই বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হউক।

ফায়ারের ডিজির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
ফায়ারের ডিজির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ঘিরে চাঞ্চল্যকর এক ঘটনার অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার লাগানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ফায়ার ফাইটারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী আবদুল হান্নান (৪৩) বুধবার (২২ এপ্রিল ২০২৬) মিরপুর মডেল থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নং-২৭০৪ (ট্র্যাকিং: F8PXG3)। জিডিতে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে মোঃ কামাল (৪২), যিনি ডেমরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হিসেবে কর্মরত, এবং মোঃ খায়রুল আলম (৩৬), যিনি কালীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত কামাল ভুক্তভোগীকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারমূলক ব্যানার ও পোস্টার লাগানোর প্রস্তাব দেন। এ কাজের জন্য মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অর্থ প্রদানের আশ্বাসও দেন তিনি। তবে ভুক্তভোগী এ ধরনের বেআইনি ও অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগ অনুযায়ী, প্রস্তাব প্রত্যাখ্যানের পর কামাল একাধিকবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন। জিডিতে উল্লেখ রয়েছে, গত ১৭ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এদিকে অপর অভিযুক্ত খায়রুল আলমের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। জিডিতে বলা হয়, তিনি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর জন্য ভুক্তভোগীর ওপর চাপ প্রয়োগ করেন এবং বিষয়টি প্রকাশ পেলে বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন। এতে করে ভুক্তভোগী আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।

ভুক্তভোগী আরও জানান, পরবর্তীতে অপরিচিত একটি নম্বর থেকেও তাকে হুমকি দেওয়া হয় এবং অশোভন ভাষায় কথা বলা হয়। এতে তার ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, বর্তমানে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না এবং প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত কামাল দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে আসছেন। ভুক্তভোগীর দাবি, কামাল নিজেকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ বলে দাবি করতেন এবং তাকে ‘দাদা’ বলে সম্বোধন করতেন। একইসঙ্গে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা রহমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথাও প্রচার করতেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও অভিযুক্ত কামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, প্রভাব বিস্তার এবং বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট মহলের কেউ কেউ তাকে ‘ফায়ার সার্ভিসের ক্যান্সার’ বলেও অভিহিত করেছেন। অভিযোগ রয়েছে, তিনি প্রভাব খাটিয়ে প্রশাসনিক বিভিন্ন কাজে হস্তক্ষেপ করতেন এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা চালাতেন।

ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) সৈকত মজুমদার, এএসআই (নিঃ) সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধান্যদৌল এলাকার মজিদ মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সেখান থেকে মো. সোনা মিয়া ওরফে ইসমাইল (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক সোনা মিয়া ওই এলাকার মৃত হাজী আব্দুল মজিদ ও মৃত ফাতেমা বেগমের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
Skip to toolbar