মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপন করা হলো ‘স্মার্ট কর্নার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩, ২:২০ পিএম
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপন করা হলো ‘স্মার্ট কর্নার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গুজব মোকাবেলা ও বাংলাদেশের উন্নয়নের কথা প্রচারের উদ্দেশ্যে

শনিবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই স্মার্ট কর্নার স্থাপন করা হয়।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়ার স্মার্ট কর্নার স্থাপনের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয় তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কর্নার স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরো বলেন, স্মার্ট কর্নার কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তি যন্ত্রাদি সরবরাহ করা হবে। সেই সঙ্গে প্রতিটি সেন্টারে ৪ জন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সকলকে প্রশিক্ষণ দেওয়া হবে। সারা দেশে আওয়ামী লীগের ৭৮ ইউনিটে এই স্মার্ট কর্নার স্থাপন করা হবে। এই স্মার্ট কর্নার থেকেই গুজব মোকাবেলা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের পাশাপাশি নেতাকর্মীদের ডাটাবেজ তৈরির কাজ করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার (এমপি) বলেন আমি বিশ্বাস করি কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ, সুতরাং আমাদের জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে আজকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় যে কর্নার তৈরি করা হবে এটা হচ্ছে (কানেক্টিভিটি) কর্নার, এতে করে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে। এখন মানুষ ফেসবুক ইউটিউব ব্যবহার করে, যে লেখাপছাড়া জানেনা সে-ও ফেসবুক ইউটিউব চালাতে জানে। আমারা বিশ্বাস করি এই স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্নার স্থাপনার মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো।

আলোচনাসভা শেষে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপনকৃত স্মার্ট কর্নারের উদ্বোধন করেন কবির বিন আনোয়ার এবং সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

×
Skip to toolbar