রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারি মহাসচিব মো. সহিদ উল্লাহ মিয়াজীর শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে রিয়াদস্থ বাথা সানসিটি পলিক্লিনিক সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। সঞ্চালনায় ছিলেন বর্ণ ডট টিভির পরিচালক ও সাধারণ সম্পাদক ফকির আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে এর সহকারি মহাসচিব মো. সহিদ উল্লাহ মিয়াজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টেলিভিশন রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রধান সমন্বয়ক ও দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান ও সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়, লাব্বাইক পত্রিকার প্রকাশক ও সহ-সভাপতি শাহজালাল ভুট্টু, যুব বার্তা পত্রিকার প্রতিনিধি ও সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি রিয়াদ প্রতিনিধি মো. ছাদেক আহমাদ, দপ্তর সম্পাদক ও ৫২ বাংলা ডট নিউজের সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক যায়যায় কাল প্রতিনিধি এম মেহেদুল খান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সৌদি আরব প্রতিনিধি ও ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত আল মাহদী, নবীনগর তিতাস টিভি সৌদি আরব প্রতিনিধি ও সদস্য আল আমিন বিন নান্নু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইজিং বিডি সৌদি আরব প্রতিনিধি ও উপদেষ্টা লোকমান বিন নূর হাসেম, গ্লোবাল টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি ও সদস্য মো. বিল্লাল হোসেন সহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ২০২৪-২০২৬ দুই বছরের জন্য কমিটির সদস্যবৃন্দের সঙ্গে মতবিনিময়, সদস্য অন্তর্ভুক্তিকরণ এবং সংবিধান অনুযায়ী সংগঠন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। দুই বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রবাসের মাটিতে বাংলাদেশের সম্মান ধরে রেখে আত্মমর্যাদার সঙ্গে গণমাধ্যমকর্মীরা দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।












