মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ পিএম
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য বাধা পেয়েও আপসহীন ভূমিকা পালন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, অনেকে প্রাণও হারিয়েছেন। আধুনিক, সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও গত ১৬/১৭ বছরে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা কম হয়নি। রাজনৈতিক নেতা, কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়মের সংবাদ প্রকাশ হলেই মিডিয়া ও প্রতিনিধিদের ওপর হামলা, মামলার খড়গ নেমে আসতো।
দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই তাদের ওপর হামলা হতো। বিগত সময়ে সাংবাদিক নির্যাতনকারীদের শাস্তির মুখোমুখি হতে হয়নি বলেই তারা দিন দিন মাথাচাড়া দিয়ে উঠেছে। নানা প্রতিবন্ধকতা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের ঐক্য হতে দেয়নি, বা ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত। আজকের বাংলাদেশ প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ও ঐক্যবদ্ধ থাকার সময় এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সাংবাদিকদের যার যার প্ল্যাটফরম থেকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ কলমের শক্তি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে হাতিয়ার হয়ে গর্জে উঠবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতিত সাত সাংবাদিককে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিক নেতারাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার উপদেষ্টা ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন কনক।
অনুষ্ঠানে বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার ও নির্যাতিত সাত সাংবাদিক একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক মানবকণ্ঠের তরিকুল ইসলাম তরুন, দৈনিক পূর্বাশার মো. মনির হোসেন, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরাপার্সন সাইফুর রহমান সোহাগকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন গ্লোবাল টিভির সাইফউদ্দিন রনি, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মো. সহিদ উল্লাহ, দেশ টিভির সুমন কবীর ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
চান্দিনা মাইজখার ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা প্রতিনিধি:

চান্দিনা মাইজখার ইউনিয়ন-এ অবস্থিত এ. এম. এফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ এপ্রিল) মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনের নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক মৈশান। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সংসদ সদস্য আতিকুল আলম শাওন প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং প্রতিরোধ গড়ে তুলতে সকলকে আহ্বান জানিয়েছেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এলাকায় মাদকসেবী ও ইভটিজারদের কারণে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রশাসনের কাছে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদক ব্যবসায়ী ও বখাটেদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো: সাখাওয়াত হোসেন হৃদয় প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ এএম
‎কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

‎অভিযানকালে সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

×
Skip to toolbar