বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

দেবীদ্বারে ২ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা: ফায়ার সার্ভিস ইটভাটার চুল্লিতে পানি ভরিয়ে দিল

মোঃ বিল্লাল হোসেন, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৫ পিএম
দেবীদ্বারে ২ ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা: ফায়ার সার্ভিস ইটভাটার চুল্লিতে পানি ভরিয়ে দিল
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ব্রিক ফিল্ডকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইট ভাটাকে অচল করতে চুল্লি পানিতে ভরিয়ে দিয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।
অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং আবাদী জমির উর্ভর মাটি কাটা ও পোড়ানোর দায়ে এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড় ‘লিমা ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. রফিকুল ইসরামকে ৫ লক্ষ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর ‘এম,এস ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেনকে ৫ লক্ষ টাকা জরিমানাসহ উভয় বিক্স্ ফিল্ডকে সিলগালা করে দেয়া হয়েছে। ব্রিকস্ ফিল্ড দু’টিতে নতুন করে পোড়ানো ইটের চুল্লির আগুন নেভাতে এবং চুল্লী গুলো অচল করতে পানি দিয়ে চুল্লি দু’টি ভরিয়ে দেয়া হয়েছে।


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩, সংশোধিত-২০১৯’র ধারা ৫(১)১৫ আইনে ইটভাটা ও অবৈধ মাটিকাটা এবং নিয়ম নীতি না মেনে ব্রিকস্ ফিল্ড পরিচালনা করার দায়ে তাদের জরিমানা এবং সিলগালা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম
কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়ার। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো সবকিছুতেই ছিল তার একাগ্রতা।

 

প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম আর নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়ার। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।

 

অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এক স্বপ্ন পূরণের গল্প।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়ার বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে। তিনি আরও জানান, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।

 

সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যারের দিকনির্দেশনা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সবশেষে তিনি সহকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম
চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ী দু’টি জ্বালিয়ে দেয়। নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৪ এএম
নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

কুমিল্লা নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটেছে। টানা তিন দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সংশ্লিষ্টদের পারস্পরিক সমঝোতা এবং প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মিমাংসা হয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি সমাধানে এগিয়ে আসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব।
রোববার (২৭ এপ্রিল) মানবিক সংগঠন ‘বিবেক’-এর কার্যালয়ে উভয় পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আন্তরিক উদ্যোগ, আলোচনা এবং দক্ষ মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ঘোলাটে করে ফায়দা লুটতে চেয়েছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিরোধ বড় আকার ধারণ করতে পারেনি। এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মিমাংসা বৈঠকে উভয় পক্ষকে ভবিষ্যতে আরও সহনশীল ও সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংঘর্ষে গুলিবিদ্ধ ইয়ানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে কঠোর সতর্কতাও প্রদান করা হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।

×
Skip to toolbar