বিএনপিতে যোগ দিয়েই গ্রেফতার, মাঠে তোলপাড়
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বুকের রক্ত দিয়ে যে দলকে টিকিয়ে রেখেছিল ত্যাগীরা, সেই দলের দরজায় আজ ঢুকছে দমনকারীরা-আর ঢুকেই দখলের খেলায় মেতে উঠছে।
৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় ঘোষণায় স্পষ্টভাবে জানানো হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে দলে অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ‘সমঝোতা’র মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের টাকা লেনদেন, ব্যবসায়িক অংশীদারত্ব, এমনকি দখল ও চাঁদাবাজির অভিযোগও উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে মাঠের ত্যাগী নেতাকর্মীরা।
২০০৮ সাল থেকে বিএনপি-জামায়াতের বহু নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত, কেউ কারাবন্দি, কেউ এলাকা ছাড়া। অথচ এখন সেই দমনকারীরাই বিএনপিতে ঢুকে পড়ছে।
স্থানীয় নেতারা বলছেন, “যারা আমাদের পিটিয়েছে, মামলা দিয়েছে, আজ তারাই আমাদের ঘাড়ে চড়ে বসছে। এটা মেনে নেওয়া যায় না।”
বিএনপির একাধিক সূত্র জানায়, অনুপ্রবেশকারীরা শুধু দলে ঢুকেই থেমে থাকছে না, বরং পুরনো নেতাদের কোণঠাসা করে দলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এতে দলের আদর্শ ও শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গতকাল কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে সদ্য যোগ দেওয়া কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বড়শালঘরের শাহীনকে পুলিশ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বিএনপির নামে দখল ও চাঁদাবাজি হচ্ছে। একটি চক্রান্তকারী গোষ্ঠী দলের ভাবমূর্তি নষ্ট করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বরদাশত করছেন না। ইতোমধ্যে অনেককে বহিষ্কার করা হয়েছে।”






















