মোবাইল ফেলে রেখে বেরিয়ে নিখোঁজ, থানায় জিডি করলো পরিবার
Oplus_131072
কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকা থেকে জয় চক্রবর্তী (৩৩) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের সঙ্গে সামান্য মনোমালিন্যের পর মোবাইল ফোন ঘরে রেখেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় চক্রবর্তীর গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, নীল রঙের গেঞ্জি ও কালো জ্যাকেট। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, জয় চক্রবর্তীকে কোথাও দেখতে পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য থাকলে ০১৬৭৪-৯৪৩২৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য। তারা দ্রুত জয়কে খুঁজে পেয়ে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১১৪৫, তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬ ইং।













