রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ভুয়া সংবাদে ক্ষুব্ধ কুমিল্লা সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৪:৪৩ এএম
ভুয়া সংবাদে ক্ষুব্ধ কুমিল্লা সিটি প্রশাসক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সম্প্রতি তার নাম জড়িয়ে প্রচারিত একটি মিথ্যা সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে ইউসুফ মোল্লা টিপু বলেন, “উক্ত সংবাদটির কোনো প্রকার সত্যতা, প্রমাণ কিংবা গ্রহণযোগ্য তথ্যভিত্তি নেই। এটি সম্পূর্ণরূপে গুজব, অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।”

 

তিনি কুমিল্লা নগরবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো অসত্য সংবাদ শেয়ার না করতে এবং ভুয়া প্রপাগান্ডা থেকে সতর্ক থাকতে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি প্রমাণ ও দলিলবিহীনভাবে তার নাম জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর সংবাদ প্রকাশ করে, তাহলে তিনি প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

 

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তার পোস্টে আরও উল্লেখ করেন, “আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সহযোগিতা করুন এবং সব ধরনের ভুয়া সংবাদ ও অপপ্রচার থেকে দূরে থাকুন।

 

এবিষয়ে প্রকাশিত পেজ এডমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে লেখাটি ছিলো। যা বিভ্রান্তি এড়াতে পরবর্তীতে রিমুভ করে দেই।

চৌদ্দগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরুধের জেরে বসতঘরে আগুন: ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:১০ পিএম
চৌদ্দগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরুধের জেরে বসতঘরে আগুন: ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীর বসত ঘরে আগুন দিয়ে সর্বস্ব পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা দক্ষিন পাড়া গ্রামে ৫ মে মঙ্গলবার ভোররাতে। এই ঘটনায় ব্যবসায়ী হারুনুর রশিদ আপন ভাই এনামুল হক সহ ১২ জন কে বিবাদী করে বুধবার চৌদ্দগ্রাম থানায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসা করার সুবাদে হারুনুর রশিদ দীর্ঘদিন যাবৎ স্বপরিবার নিয়ে ঢাকায় বসবাস করে।

বিবাদী এনামুল হক তার আপন মেঝো ভাই। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বছর ধরে পারিবারিক বিরোধ রয়েছে এবং আদালতে মামলা মোকদ্দমা চলমান আছে।

জমি সংক্রান্তের বিরোধের জের ধরে বিবাদী এনামুল হক ইতিপূর্বে কয়েকবার তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ক্ষতিসাধন করে। তাতেও বিবাদী এনামুল হক ক্ষান্ত না হয়ে পূর্ব বিরোধের জের ধরে তার অন্যান্য ভাইদের কে পৈত্রিক সম্পত্তির বসত বাড়ী হইতে উচ্ছেদ করাসহ অপূরনীয় ক্ষতিসাধন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় ৫ মে ভোরে এনামুল হকের সার্বিক সহযোগিতায় হারুন মিয়ার বসত ঘরে আগুন দিয়ে সর্বস্ব পোড়াইয়া দেয়।

সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত ঘরে থাকা ৪টি খাট, ১টি ফ্রীজ, ৩টি টেবিল, ১টি বড় সোফা, ১০টি চেয়ার,১টি শোকেইস , ১টি সিসি ক্যামেরা মনিটর, সিলিং ফ্যান ৪টি ও ঘরের ভিতরে থাকা মুল্যবান কাগজপত্র সহ নগদ ৩০ হাজার টাকা ও বিভিন্ন আসবারপত্রসহ ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ফাইটার হুমায়ুন কবির বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।আসবাবপত্র সহ মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোছাইন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেবীদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে জিরা লুটের ঘটনায় মালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:২৮ পিএম
দেবীদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে জিরা লুটের ঘটনায় মালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে ডিবি পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ৫২০ কেজি জিরা লুট করে নিয়েছে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। পুলিশ শনিবার (৯ মে) ভোর রাত থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৩ সদস‍্যকে আটকসহ জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ‍্যমতে লুটকরা জিরার ১৪ বস্তা (৫২০ কেজি) সম্পূর্ণ মালামাল উদ্ধার করেন।

আটককৃত ডাকাতরা হলেন, দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৮) ও মো. রুহুল আমীনের ছেলে মো. মাসুক ওরুফে মনা (২৬) এবং একই উপজেলার খলিলপুর গ্রামের মৃত: আবুল হাসেমের ছেলে মো. জুয়েল(৩০)।

ঘটনাটি ঘটে শুক্রবার (৮ মে) ভোর সাড় ৪টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার পানুয়ারপুল বাসস্ট্যান্ড এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর অনুমান সাড়ে ৪ টায় সিলেট থেকে “লাল সবুজ” পরিবহনের একটি যাত্রিবাহী বাস নোয়াখালী যাওয়ার পথে দেবীদ্বারের পানুয়ারপুল বাসস্ট্যান্ডে আসার পর ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাসটি গতিরোধ করে। এ সময় সাদা পোশাকধারী দলটি ডিবি পুলিশের পরিচয়ে পুলিশের আইডি কার্ড দেখিয়ে বলেন, আমাদের কাছে তথ‍্য আছে বাসে মাদক আছে, তাই তল্লাশী করতে হবে। এক পর্যায়ে ৩০ কেজি ওজনের ১৪ টি জিরার বস্তা তারা জব্দ করে নেয়। এ নিয়ে বাঁধা দিলে গাড়ির ষ্টাপসহ যাত্রিদের কয়েকজনকে মারধর করে জিরার বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। পরে জিরার বস্তার মালিক নোয়াখালীর সুধারাম উপজেলার মুছাপুর গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে ব‍্যবসায়ী মো. মাহামুদুল হাসান মৌখিক ও লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামেন। অভিযানে ডাকাত চক্রের ৩ সদস্যকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে এবং তাদের তথ‍্যমতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজারে অভিযান চালিয়ে প্রদীপ পাল ও অপু সাহাসহ কয়েকজনের দোকান থেকে ১৪ বস্তা জিরা উদ্ধার করেন।

এ ব‍্যপারে জিরার মালিক ব‍্যবসায়ী মো. মাহমুদুল হাসান বলেন, আমার প্রায় ২ লক্ষাধিক টাকার জিরার চালান লুট করে নেয়ার অভিযোগে আটক ৩ ডাকাতসহ অজ্ঞাতনামা ১২/১৩ জনকে অভিযুক্ত করে আজ বৃহস্পতিবার (০৯/০৫/২০২৬ইং) দেবীদ্বার থানায় মামলা করেছি। (মামলা নং-১১)। সিলেট আম্বর খানার ‘চৌকিদেখি’ এলাকার সিলেট বাজারের মালিক মো. জাকির হোসেন বলেন, আমরা মালামাল পরিবহনে তুলে দেই, গন্তব‍্যে পৌঁছার পর মালিক মালামাল রিসিভ করেন। লুট হওয়া ৩০ কেজি করে ১৪ বস্তায় ৫২০ কেজি জিরা ছিল। যার বাজার মূল‍্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকার মাল উদ্ধারে স্বস্তি পেলাম।

এব‍্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ঈমাম হোসেন বলেন, এ চক্রটি দির্ঘদিন যাবৎ ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালানী করে আসছিল। আমরা তাৎক্ষনিক অভিযানে ৩ ডাকাতসহ সম্পূর্ণ লুট হওয়া মালামাল (জিরার ২৪ বস্তা) উদ্ধার করেছি।

দেবীদ্বার সার্কেল’র সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরই দ্রুততার সাথে অভিযানে নামি। ৩ অভিযুক্তসহ সম্পূর্ণ জিরার চালান উদ্ধার করলেও পলাতক অন‍্যান‍্য আসামিদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত আছে।

দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বজনদের দাবী শারিরীক ও মানুষিক নির্যাতনে হত্যা

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৬:৪৩ পিএম
দেবীদ্বারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বজনদের দাবী শারিরীক ও মানুষিক নির্যাতনে হত্যা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জান্নাত আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাজামেহার ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ২ টায় কুমিল্লার দেবীদ্বার রাজামেহার ইউনিয়ন গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত আক্তার উপজেলার রাজামেহার গ্রামের নবীনেওয়াজের তৃতীয় মেয়ে ও গোবিন্দপুর গ্রামের দুবাই প্রবাসী আবুল খায়েরের স্ত্রী বলে জানা গেছে। ওই দম্পতির আবরাহাম নামে ৪ বছরের পুত্র সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আক্তার ৬ বছর আগে দেবীদ্বার উপজেলা গোবিন্দপুর এলাকায় মৃত শহিদুল ইসলামের চতুর্থ ছেলে প্রবাসী আবুল খায়ের নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিবাহের কয়েক বছর পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হওয়ায়, শুক্রবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সাথে মোবাইলে কথা কাটাকাটির পর জান্নাত আক্তার নিজ রুমের দরজা লাগিয়ে দেয়। সকালে দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন অনেক ডাকা-ডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে জান্নাতকে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দেবীদ্বার থানার এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে ঝুলন্ত লাশ উদ্ধার করে নিয়ে আসে।

তবে নিহত গৃহবধূর পিতার অভিযোগ, আমার মেয়ে বিয়ের পর থেকে সুখে সংসার ভালো যাচ্ছিল তবে এর শাশুড়ী, ননদ,ননদের জামাই সকলে মিলে মানুষিক ও শারিরীক নির্যাতন করে আসছে দীর্ঘদিন যাবৎ তাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই প্রশাসনের কাছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার (তদন্ত ওসি) মোঃ ঈমান হাসান জানান, পারিবারিক কলহের জের থেকেই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে স্থানীয়দের ভাষ্যানুযায়ী পারিবারিক ক্ষোভে অতিষ্ঠ হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

×
Skip to toolbar