সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

একধাক্কায় অনেকটাই সস্তা হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 11 Pro+, এত কমে এই প্রথম

অনলাইন ডেস্ক : প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৯:১৬ পিএম
একধাক্কায় অনেকটাই সস্তা হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 11 Pro+, এত কমে এই প্রথম

Xiaomi Redmi Note 11 Pro Plus Price in Bangladesh

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দাম কমানোর পাশাপাশি এই Redmi Note 11 Pro+ এর সাথে আরও অনেক আকর্ষণীয় অফারও দিচ্ছে সংস্থাটি। ক্রেতারা যদি এই ফোনটি কেনার জন্য এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে তারা ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন

আপনি যদি Xiaomi ব্র্যান্ডের বিশেষ ভক্ত হন এবং হালফিলে সংস্থার কোনো দুর্দান্ত স্মার্টফোন বেশ সস্তায় কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আসলে কোম্পানিটি সম্প্রতি তাদের জনপ্রিয় হ্যান্ডসেট Redmi Note 11 Pro+ -এর দাম কমিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, ফোনটির ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১,০০০ টাকা কমানো হয়েছে। সেইসাথে ডিভাইসটির ৮ জিবি র‌্যাম মডেলগুলিও ২,০০০ টাকা সস্তা হয়েছে বলে জানা গিয়েছে। আসুন Redmi Note 11 Pro+ -এর নতুন দাম জেনে নেওয়া যাক।

Redmi Note 11 Pro+ দাম কমার পর কত টাকা দিয়ে কিনতে হবে

মূল্য হ্রাসের পর রেডমি নোট ১১ প্রো+ -এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি এখন ইউজাররা ১৯,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন। অন্যদিকে, ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলটির দাম এখন ২০,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার, যারা চলতি সময়ে রেডমি নোট ১১ প্রো+ -এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটিকে পকেটস্থ করতে চাইছেন, তাদের এখন ২৪,৯৯৯ টাকার পরিবর্তে ২২,৯৯৯ টাকা খরচ করতে হবে।

ফোনটিতে আকর্ষণীয় ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে Xiaomi

দাম কমানোর পাশাপাশি এই ফোনে আরও অনেক আকর্ষণীয় অফারও দিচ্ছে সংস্থাটি। ক্রেতারা যদি এই ফোনটি কেনার জন্য এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে তারা ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন। তদুপরি, হ্যান্ডসেটটিতে ১৬,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও দিচ্ছে শাওমি। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।

Redmi Note 11 Pro+ -এর ফিচার এবং স্পেসিফিকেশন

Redmi Note 11 Pro+ ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফির জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 11 Pro+ স্মার্টফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার : তিনজনের কারাদণ্ড

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৩৯ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার : তিনজনের কারাদণ্ড

কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে দুটি গ্রেপ্তারি পরোয়ানার (জিআর ওয়ারেন্ট) ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাদক সেবনের অপরাধে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আজিজুল মোঃ সম্রাট (২০) চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট থাকায় তাঁকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার মোঃ আনিসুজ্জামান তুহিন (২২) চান্দিনা উপজেলার লেবাস এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে। মোবাইল কোর্ট তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গমরাহদহ এলাকার রাজেন্দ্র দাসের ছেলে দিলীপ দাস (১৯) এবং রুহিয়া থানার কানীকশানগাঁও এলাকার সুশীল বর্মনের ছেলে অরূন কুমার বর্মন (১৯)-কে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্ট তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত অরূন কুমার বর্মনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রামে ঘরের সিলিংয়ে পিস্তল-বুলেট, ৫ লাখ টাকায় আসামি ছাড়ার অভিযোগ

আহসানুজ্জামান সোহেল : প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪৪ পিএম
চৌদ্দগ্রামে ঘরের সিলিংয়ে পিস্তল-বুলেট, ৫ লাখ টাকায় আসামি ছাড়ার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ২ নম্বর বদরপুর গ্রামের একটি বসতঘরের সিলিং থেকে একটি দেশীয় পিস্তল ও দুটি বুলেট উদ্ধারের দাবি উঠেছে। গত ২২ আগস্ট রাতে চৌদ্দগ্রাম থানার এএসআই জামালের নেতৃত্বে এ অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, অভিযানের সময় একই এলাকার শরীফ, আব্দুল খালেক, রহিমা, সোহেল রানা, বাবু ও তার মা এবং প্রতিবেশী আনিস উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অভিযোগ, অস্ত্র ও বুলেট উদ্ধারের ঘটনায় শরীফ ও বাবুকে সাক্ষী করে পুলিশ মামলা লিপিবদ্ধ করলেও পরবর্তীতে পাঁচ লাখ টাকার বিনিময়ে সাদেককে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সময় উপস্থিত রহিমা বেগম জানান, ঘর থেকে অস্ত্র ও বুলেট উদ্ধারের পর বাইরে এসে ছবি তোলার সময় উপস্থিত উৎসুক প্রতিবেশীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। অনেককে নিজ নিজ ঘরে পাঠিয়ে দরজা বন্ধ করতে বলা হয় বলেও তিনি দাবি করেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইনের কাছে জানতে চাইলে তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সাদেকের ঘরের সিলিং থেকে অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে—এমন তথ্য জানানো হলে তিনি তা অস্বীকার করেন। এ সময় তিনি প্রতিবেদকের কাছেই তথ্যের উৎস জানতে চান।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জানান, গত ২২ আগস্ট রাতে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও পাঁচ লাখ টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার

এটিএম মাজহারুল ইসলাম: প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার চার

কুমিল্লার চান্দিনায় পুলিশের চলমান বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চান্দিনা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে চুরি মামলায় মো. নাঈম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দিনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর এলাকার মোস্তফা ও জাহানারা বেগমের ছেলে। তিনি রহিম নেতার বাড়ির পাশে বসবাস করেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনের অপরাধে শান্ত চন্দ্র দাস (২০), মো. সাকিবুল হাসান (২০) ও মো. জুনাঈদকে গ্রেপ্তার করা হয়। শান্ত চন্দ্র দাস চান্দিনা উপজেলার কংগাই মোহনপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে। মো. সাকিবুল হাসান একই এলাকার মো. মোতালেব হোসেনের ছেলে। আর মো. জুনাঈদ উপজেলার কেশরা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

×