শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

১১ মাসে প্রবাসে ৩,২২২ কর্মীর মৃত্যু, নিঃস্ব অনেকে

মরিয়ম চম্পা : প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম
১১ মাসে প্রবাসে ৩,২২২ কর্মীর মৃত্যু, নিঃস্ব অনেকে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পরিবারে সচ্ছলতা ফেরাতে দেশ থেকে ধারদেনা করে চড়া সুদে ঋণ নিয়ে সৌদি গিয়েছিলেন সিরাজগঞ্জের ফাতেমা বেগম। চলতি বছরের ৪ঠা অক্টোবর লাশ হয়ে দেশে ফেরেন। লাশের সঙ্গে আসা প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে সড়ক দুর্ঘটনা। কিন্তু তার শরীরজুড়ে ছিল আঘাতের চিহ্ন। যেটা দেখে মনে হয়েছে- তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, এমনটিই দাবি নিহত ফাতেমার স্বামী শের আলীর। স্ত্রীর মৃত্যুর ঘটনায় চাকরিদাতা এজেন্সির পক্ষ থেকে প্রথমে ১২ লাখ টাকা ক্ষতিপূরণের লোভ দেখিয়ে লাশ দেশে নেয়ার দরকার নেই বলে জানায়। পরবর্তীতে শ্রম কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অনেক চেষ্টায় প্রায় ১৫ দিন পর ফাতেমার লাশ দেশে পাঠানো হয়। ভাই-বোন এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে হবিগঞ্জ জেলার মাধবপুরের যুবক রুকন উদ্দিন সৌদি আরব গিয়েছিলেন ২০১৮ সালে। অসুস্থ অবস্থায় চলতি বছরের ১০ই অক্টোবর দেশে ফেরার সময় বিমানেই তার মৃত্যু হয়। যদিও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের সঙ্গে আসা প্রতিবেদনে উল্লেখ ছিল তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মৃত্যুর ৫ দিন আগে রুকনের সঙ্গে পরিবারের শেষ কথা হয়। গত নভেম্বরে দেশে ফিরবেন বলে জানান। এর ৩ দিন পর সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে গুরুতর আহত হন রুকন। পরে তার এক রুমমেট দেশে ফোন করে বিষয়টি পরিবারকে জানান।
এরপর তাকে অসুস্থ অবস্থায় দেশে পাঠালে বিমানেই তার মৃত্যু হয়। ভাগ্য বদলাতে মালয়েশিয়ায় গিয়েছিলেন বগুড়ার কাহালুর সুমন আহমেদ। মাত্র ২১ বছর বয়সে যেখানে পড়ালেখা করার কথা সেখানে বিদেশে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। দেশে লাশের সঙ্গে আসা সনদে উল্লেখ ছিল স্বাভাবিক মৃত্যু হয়েছে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আবদুল বাছির ও নবীনগরের নুরুল ইসলামের ২২ বছর বয়সে মৃত্যু হয় সৌদি আরবে। তাদের প্রত্যেকেরই হৃদরোগে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ আসে ২ হাজার ৮৪৭ প্রবাসীর। এরমধ্যে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে মৃত্যু হয় ১ হাজার ৯৮৭ জনের। সৌদি আরবেই মারা যান ১ হাজার ১৯৩ জন। কুয়েতে মারা যান ২০৪ জন, আরব আমিরাতে ২৪৭ জন, কাতারে ১২৩ জন ও ওমানে ২২০ জন। সরকারি হিসাবে চলতি বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ ৩০শে নভেম্বর পর্যন্ত ৩ হাজার ২২২ জন প্রবাসীর লাশ দেশে এসেছে। এ ছাড়া গত ৩০ বছরে বিদেশে ৪৬ হাজার ৫০৩ কর্মীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ হাজার ৪২২ জনের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। মৃত্যুর কারণ হিসেবে প্রতিকূল পরিবেশ, অমানুষিক পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কথা বলা হয়েছে। প্রবাসে অস্বাভাবিক মৃত্যুর শিকার এসব শ্রমিকের বেশিরভাগই বয়সের দিক দিয়ে তরুণ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও তিন বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত এক দশকে ৩৩ হাজার ৯৯৮ প্রবাসী শ্রমিকের বিদেশে মৃত্যু হয়েছে।

২০২২ সালের জুন পর্যন্ত এক হাজার ৭৪৫ জন প্রবাসীর মরদেহ এসেছে। তাদের ২০ দশমিক ১২ শতাংশের মৃত্যু হয়েছে অপঘাতে। যেসব মৃত্যুকে স্বাভাবিক বলা হচ্ছে, সেগুলোও সন্দেহমুক্ত নয়। অপমৃত্যুর শিকার কর্মীদের গড় আয়ু আরও কম। বাংলাদেশে অভিবাসন খাত নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, প্রবাসে মারা যাওয়া শ্রমিকদের বড় একটি অংশের মৃত্যু ঘটে স্ট্রোকে। এরপর রয়েছে হৃদরোগ ও কিডনির সমস্যা। কর্মক্ষেত্রে মৃত্যু ও সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, আগুনে পুড়ে মৃত্যু, আত্মহত্যা বা খুন। প্রবাসীদের এমন আকস্মিক মৃত্যুর কারণ দেশ থেকে যাচাই করা হয় না। ফলে লাশের সঙ্গে আসা মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে যা উল্লেখ করা হয় সেটাই চূড়ান্ত হিসেবে ধরা হয়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, প্রায় ৭০ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে কাজ করেন। এ হিসাবে ২০২২ সালে হাজারে ৫ কর্মীর মৃত্যু হয়েছে বিদেশে। বিদেশে চাকরিতে যান সাধারণ ১৮ থেকে ৪০ বছর বয়সীরা। তারা দিনে ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য হন। কর্মক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা পান না।

কর্মীদের অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য করা হয়। সুষম খাবার না পাওয়া, কর্মীরা চার-পাঁচ গুণ বেশি টাকা খরচ করে বিদেশ যাওয়া, চড়া সুদে ঋণ এবং জমি বিক্রি করে বিদেশ যাওয়া। সেখানে গিয়ে প্রতারিত হয়ে চাকরি ও বেতন না পাওয়াসহ সবসময় মানসিক চাপে ও দুশ্চিন্তায় থাকেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক সূত্র জানায়, বিদেশের সংশ্লিষ্ট দূতাবাস থেকে যে অনাপত্তিপত্র (এনওসি) ইস্যু করে এবং সেখানে যা উল্লেখ থাকে হুবহু তাই লিখে দেয়া হয়। দূতাবাসের নথিতে এসব বেশির ভাগ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যে প্রচ- গরমে প্রতিকূল পরিবেশে অদক্ষ এই বাংলাদেশিরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে যুক্ত থাকেন। একদিকে প্রতিকূল পরিবেশ, আরেকদিকে অমানুষিক পরিশ্রম, ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকা, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং সব মিলিয়ে মানসিক চাপের কারণেই সাধারণত স্ট্রোক বা হৃদরোগের মতো ঘটনা ঘটে বলে দাবি বিশেষজ্ঞদের।

এ বিষয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির ইনফরমেশন কর্মকর্তা মো. নয়ন মানবজমিনকে বলেন, অধিকাংশই মৃত্যুর ঘটনা স্ট্রোকে, হৃদরোগে আক্রান্ত হয়ে। বয়সের দিক দিয়ে তরুণ এবং মধ্যবয়সী। এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনায়, আত্মহত্যাসহ বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে। বিভিন্ন সময়ের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে কারণগুলো ঘুরেফিরে প্রায় একই রকম। তিনি বলেন, এসব অস্বাভাবিক মৃত্যুর জন্য কাজের পরিবেশ ভালো না হওয়া, উচ্চাভিলাষী বেতন তুলতে গিয়ে মানসিক চাপ, বিষন্নতা, পারিবারিক অশান্তিসহ নানান কারণ দেখা গেছে। চলতি বছরের ১১ মাসে মৃত অভিবাসীদের মধ্যে ১০৩ জন ছিল নারী। নিয়োগকর্তারা তাদের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করেছেন। কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে বাসা-বাড়ির মালিকদের শারীরিক নির্যাতন, যৌন নির্যাতনসহ নানা কারণে তাদের মৃত্যু হয়েছে। এ ধরনের অস্বাভাবিক মৃত্যু কমাতে ব্রাকের পক্ষ থেকে টেলিকাউন্সিলিং সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসী নারী-পুরুষদের বিভিন্নভাবে কাউন্সিলিং করা হয়। এ ছাড়া মৃত্যুর পেছনের কারণগুলো খুঁজে বের করে মন্ত্রণালয়ে নীতিমালা আকারে তুলে ধরতে ব্র্যাক কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম
মনোহরগঞ্জে কৃষিজমির টপসয়েল লুট: রাতের আঁধারে চলছে মাটি কাটার হরিলুট, প্রশাসন নীরব

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাজুড়ে থামছেই না কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার মহোৎসব। আইনের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের আশ্রয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চক্র ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এই অবৈধ কার্যক্রম দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ, বাইশগাঁও ইউনিয়নের দক্ষিণ মানরা, শাকতলা, রামদেবপুর, মনিপুর, শ্রীপুর, নয়নপুর, কমলপুরসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত ট্রাক ও ট্রাক্টরের দীর্ঘ সারি দেখা যায়। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরের মাধ্যমে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, কম দামে জমির মাটি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছে একটি সিন্ডিকেট। প্রতি ট্রাক্টর মাটি ৩০০ থেকে ৫০০ টাকায় কিনে ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকরা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জমির উর্বরতা মারাত্মকভাবে কমে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, পাশের জমির মাটি কেটে নেওয়ায় তাদের জমিতে পানি জমে থাকছে না, আবার কোথাও নিচু জমিতে পানি নেমে যাচ্ছে। ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই নিজের জমির মাটিও বিক্রি করতে রাজি হচ্ছেন।

স্কুলগামী শিক্ষার্থীরা জানায়, রাস্তায় মাটি পড়ে থাকায় যানবাহনের চাপে তা ধুলায় পরিণত হচ্ছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, জমির উপরিভাগের ৬ থেকে ১০ ইঞ্চি অংশে জৈব উপাদান থাকে, যা ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তর অপসারণ করলে জমির উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে হ্রাস পায়।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।” তবে স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তারা চলে যাওয়ার পরপরই আবার শুরু হয় মাটি কাটা।

আইন অনুযায়ী, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িতদের সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ড, পুনরাবৃত্তিতে ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও অবহিত করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও রাস্তাঘাট রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক।

মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ এএম
মিথ্যা ওয়ারেন্ট  ও অ’প’হ’রণের চেষ্টা:থানায় অভিযোগ,আদালতে মা’মলা

 

পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র অভিযোগ করেছেন, তার দায়ের করা একটি মামলার আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা ওয়ারেন্ট জারি, চাঁদা দাবি এবং ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অভিযোগে বলা হয়, চক্রটি কখনো প্রশাসনের পরিচয়ে, কখনো ছদ্মবেশে নারী-পুরুষ মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ভুক্তভোগীর দাবি, এ চক্র রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। স্থানীয় জনগণের বাধার মুখে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে চাঁদা দাবির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ এএম
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন উদ্বোধন উন্নয়নে নতুন দিগন্ত

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এমপি এম.এ. হান্নান আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজ্জম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ও হাজ্বী তারেক মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ মিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে এবং প্রায় ১০ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

 

স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

×
Skip to toolbar