BUFT বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত আবুল কালাম এমপি
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন বিজিএমইএর সাবেক পরিচালক, চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি।
তার এ অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বলা হয়, আবুল কালামের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দিকনির্দেশনায় BUFT-এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি দেশের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
এদিকে, BUFT-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।











