কুমিল্লায় ১৬ বছরের জোবায়েদ নিখোঁজ, সন্তানের অপেক্ষায় স্বজনদের আহাজারি
Oplus_131072
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা জিনার পুকুরপাড় এলাকা থেকে ১৬ বছর বয়সী জোবায়েদ ইবনে জিয়াম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্তানকে ফিরে পেতে স্বজনরা উদ্বেগ ও উৎকণ্ঠায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
নিখোঁজ জোবায়েদ ইবনে জিয়ামের বাবার নাম রাজন মিয়া, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তার বয়স ১৬ বছর। সে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা জিনার পুকুরপাড় এলাকার বাসিন্দা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে জোবায়েদ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। প্রথমে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় জোবায়েদের পরনে ছিল ছাই রঙের টি-শার্ট ও কালো রঙের জগিং প্যান্ট। তার গায়ের গঠন চিকন এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ থেকে ৫ ফুট ৬ ইঞ্চি।
সন্তানকে ফিরে পাওয়ার জন্য পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন। জোবায়েদ কোথায় আছে, কী অবস্থায় আছে—এ নিয়ে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি জোবায়েদের সন্ধান পেলে অথবা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ :
📞 ০১৯৪০৮৭৪৯৩২
📞 ০১৯৪৬১৬৯৫৮৮
একটি ফোনকলই পারে উৎকণ্ঠায় থাকা একটি পরিবারকে স্বস্তি দিতে। জোবায়েদের সন্ধান পেলে দয়া করে ওপরের নম্বরে যোগাযোগ করুন।





















