কুমিল্লা মহানগর কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুমিল্লা মহানগর কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানের মাধ্যমে কৃষক লীগ তাদের এই বার্ষিকী উদযাপন করে। সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এবং আবু হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন,কাজী সোহেল হায়দার, যুগ্ম আহব্বায়ক কুমিল্লা মহানগর কৃষক লীগ ও কেটিসিসি এ লিমিটেড এর চেয়ারম্যান, মো: জোনায়েদ শিকদার তপুসহ কুমিল্লা মহানগর কৃষক লীগের সকল ওয়ার্ডের সভাপতি, আহব্বায়ক, যুগ্ন আহব্বায়ক সহ কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি খোরশেদ আলম তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, এই নেতৃত্বের অধীনে কুমিল্লা সদর আসন এবং কৃষক সমাজের উন্নতি সাধিত হয়েছে। তার বক্তব্যে তিনি কৃষকদের অধিকার এবং তাদের উন্নতির জন্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা তুলে ধরেন।
এই অনুষ্ঠানে কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কৃষকদের সমস্যা এবং তাদের সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সভা শেষে সবাই কৃষকদের উন্নতি ও সমৃদ্ধির জন্য একযোগে কাজ করার প্রতিজ্ঞা করেন।













