সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

একই কর্মক্ষেত্রে ১৫ বছর বহাল তবিয়তে

দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী ৮৭ দিন অফিসে অনুপস্থিত

পারভেজ সরকার প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:২৩ পিএম
দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী ৮৭ দিন অফিসে অনুপস্থিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম এবার ছুটি ছাড়াই টানা ৮৭ দিন অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। একই কর্মক্ষেত্রে টানা ১৫ বছর চাকুরীর সুবাধে পৌরসভার ভিতরে ও বাহিরে একটি বড় সিন্ডিকেট চক্র গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেবিদ্বারে যোগদানের পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে বহুবার আলোচিত হয়েছেন এই উপ-সহকারী প্রকৌশলী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে।
পৌর অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে ৮ নভেম্বর দেবিদ্বার পৌরসভায় যোগদান করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম। পৌরসভায় যোগদান করার পর স্থানীয় এমপি ও আওয়ামী নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন এই উপ-সহকারী প্রকৌশলী। এমপি ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতার সুবাধে অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান দিয়েছেন তিনি নিজেই। সড়ক ও ড্রেন নির্মানে ব্যাপক অনিয়ম হয়েছে এই ১৫ বছর, যা তদন্ত করলে উঠে আসবে বলে পৌরবাসীর দাবী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দুর্নীতিবাজ পৌর সভার তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) মোঃ ফখরুল ইসলাম পালিয়ে গেলেও এই আলোচিত উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম রয়েছেন বহাল তবিয়তে। পৌর সভায় টাকা ১৫ বছর চাকুরী ও বিভিন্ন দূর্নীতির বিষয়ে আলোচনা শুরু হলে কোন ছুটি না নিয়েই গত ১ সেপ্টেম্বর থেকে অদ্যবধি অফিসে অনুপস্থিত রয়েছেন তিনি।
পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম মোর্শেদ বলেন, দুর্নীতিবাজ তৎকালীন পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম পালিয়েছে সেভাবে। এখন পৌর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম যাচ্ছেন সেই পথে । এড়া দুর্নীতি করলেও মন্ত্রনালয়ের খুটির জোড়ে বেঁচে থাকে সব সময়। দেশের উপর এবং নিচের সকল দুর্নীতিবাজরা ঐক্য হয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা সিয়াম আহম্মেদ বলেন, সরকারী নিয়ম অনুসারে একই স্থানে একজন কর্মকর্তা ৩ বছর থাকার কথা থাকলেও দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম ১৫ বছর একই কর্মক্ষেত্রে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও টাকা ১৫ বছর রয়েছেন বহাল তবিয়তে। এখন ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে ৮৭ দিন অনুপস্থিত রয়েছেন। তাদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে।

কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার বিষয়ে দেবিদ্বার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি তিন মাসের ছুটিতে রয়েছি।
এ ব্যাপারে দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, আমি পৌরসভার দায়িত্ব গ্রহণের পর উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামকে একদিনও পাইনি। তিনি কেন কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছে তাকে কারন দর্শানোর নোটিশ করলেও এখনো এর জবাব পাইনি। তবে তিনি তিন মাসের একটি ছুটির আবেদন করেছেন, এখনো মন্ত্রনালয় আবেদন মঞ্জুর করে নাই।

চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশনে কুমিল্লার সেন্‌সি জুবায়ের ইসলাম খালিদ

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ এএম
চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশনে কুমিল্লার সেন্‌সি জুবায়ের ইসলাম খালিদ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের (BKF) উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশন গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিশনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কুমিল্লার কারাতে প্রশিক্ষক ও সংগঠক সেন্‌সি মো: জুবায়ের ইসলাম খালিদ।
চট্টগ্রাম বিভাগের কারাতে অঙ্গনে দায়িত্বশীল এ কমিশনে কুমিল্লার একজন কারাতে সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্ভুক্তিকে জেলার জন্য গুরুত্বপূর্ণ অর্জন ও সম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে সেন্‌সি মো: জুবায়ের ইসলাম খালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি কুমিল্লার জন্য এবং চট্টগ্রাম বিভাগের জন্য অত্যন্ত সম্মানের ও দায়িত্বের একটি বিষয়। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি কারাতে অঙ্গনের সিনিয়র, শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কারাতে সংশ্লিষ্টরা মনে করছেন, চট্টগ্রাম বিভাগীয় উপ-রেফারি কমিশনে সেন্‌সি মো: জুবায়ের ইসলাম খালিদের অন্তর্ভুক্তি কুমিল্লার কারাতে অঙ্গনের জন্য একটি ইতিবাচক স্বীকৃতি এবং ভবিষ্যতে এ অঞ্চলের কারাতে কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, বিএনপির নির্বাচিত এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম
আজম মেম্বারের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন, বিএনপির নির্বাচিত এমপির কাছে মামলা প্রত্যাহার ও মুক্তির আবেদন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত নির্বাচিত এমপিআবুল কালামের কাছে সাহাব উদ্দিন আজম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে আবেদন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

সাহাব উদ্দিন আজম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ২ নম্বর সরসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুদ্রপুর গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাহাব উদ্দিন আজম মেম্বার ২ নম্বর সরসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুদ্রপুর গ্রামের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বক্তাদের দাবি, রাজনৈতিক হয়রানির কারণে আজম মেম্বার ও তাঁর পরিবার দীর্ঘদিন স্বাভাবিকভাবে বসবাস করতেও পারেননি।

বক্তারা আরও বলেন, কালাম ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করতে গিয়ে আজম মেম্বারকে বহু প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি রাজনৈতিক কারণে তাঁকে নিজের বাড়িতেও নিয়মিত থাকতে পারেননি বলে দাবি করেন তারা। বর্তমানে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকেও তারা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক বলে দাবি করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির নির্বাচিত এমপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজম মেম্বারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর পাশে দাঁড়াতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

এ সময় বক্তারা অবিলম্বে আজম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে দ্রুত মুক্তির ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধন শেষে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা এমপির কাছে লিখিত আবেদন জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

রাত আড়াইটায় হোটেল নুরজাহানের সামনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুমিল্লায় স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ পিএম
কুমিল্লায় স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

Oplus_131072

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি স্লিপার নাইট কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে নওগাঁগামী ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি দেয়। বাসটি থামার কিছুক্ষণ পরই হঠাৎ আগুন জ্বলে ওঠে।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্টরা খতিয়ে দেখছেন।

×