শিশু গ্রেফতার, জগন্নাথপুরে আতঙ্কের অবসান নাকি নতুন উত্তেজনা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা কবির আল হাসান শিশুকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তিনি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কবির শিশুর প্রভাব ও দাপটে দীর্ঘদিন ধরে পুরো জগন্নাথপুর এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রের মজুদ রয়েছে বলে তারা বিশ্বাস করেন। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অভিযোগ বহুদিনের। তবুও তিনি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারের পরপরই বিএনপির একটি অংশ থানার বাইরে অবস্থান নেয় এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির শুরু করে। অথচ এই নেতার বিরুদ্ধেই বিএনপি-জামায়াতপন্থী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—যার বিরুদ্ধে এতদিন অভিযোগ ছিল, তার মুক্তির জন্য এখন কেন এমন তৎপরতা?
কবির আল হাসান শিশু জগন্নাথপুর ইউনিয়নের মৃত আলী আক্কাস মিয়ার ছেলে। তিনি পলাতক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এ সক্রিয় ভূমিকা পালন করেছেন বলেও স্থানীয়রা জানান।
এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।















