রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে জামাত-বিএনপি‘র নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ অনুষ্ঠিত

বদরুল মনছুর : প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৬:৩৮ পিএম
বাংলাদেশে জামাত-বিএনপি‘র নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ অনুষ্ঠিত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি ন্যাশনাল,  মাল্টিমিডিয়া ও মাল্টি কালচারালের বৃটেনের  ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে বিশাল সমাবেশ থেকে বাংলাদেশে শান্তি এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে  প্রধানমন্ত্রী ম্যাদার অব ইউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার‌ করেছেন হাজারো ব্রিটিশ বাংলাদেশি। সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘীরে সাধারণ শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে পুঁজি করে, জামাত -শিবির, বিএনপি তথা  সুযোগসন্ধ্যানীরা তাদের নিজেস্ব লক্ষ বাস্তবায়ন করতে  সারা বাংলাদেশের রাষ্টীয় সম্পদ, গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থাপনাগুলো ধ্বংস করে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস সহ জ্বালাও পোড়াও ধ্বংসযজ্ঞ, নৈরাজ্য, আগুন সন্ত্রাস সহিংসতা নাশকতা ও অপপ্রচারএবং  সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি’র প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে গত ২৯ শে জুলাই সোমবার দুপুরে‌ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে দুপুরের আগে থেকেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ স্থলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে  ব্যানার ফ্যাস্টুন,প্লেকার্ড সহ

মিছিল সহকারে আসতে থাকেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও প্রগতিশীল বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের হাজারের অধিক মানুষ সমবেত হয়ে

“জয় বাংলা, স্লোগান সহ একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাই নাই, “শেখ হাসিনা ভয় নেই – রাজপথ ছাড়ি নাই” “যুক্তরাজ্যের মাটি – শেখ হাসিনার ঘাঁটি” মুহর্মূহু শ্নোগানে শ্নোগানে রুদ্রোজ্জল দুপুরে উৎলে উঠে সমাবেশস্থলের জোয়ারের ঢেউ।

অসংখ্য শান্তিপ্রিয় মানুষের এই সমাবেশ নজর কাড়ে ব্রিটিশ রাজনীতিবিদেরও। একে একে সমাবেশস্থলে উপস্থিত হোন বৃটিশ স্টেইট মিনিস্টার  জিম ম্যাক মোহন এমপি ,ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি  স্পিকার করলাইন নকস, পাউলটি হ্যামিলটন এমপি,

এমা  লয়েল বাক, এমপি  ও আফজাল খান এমপি, রিচার্ড বার্গোয়েন এম পি,ও লি এন্ডারসন এমপি ।

তাঁরা সমাবেশের আয়োজকদের সাথে কথা বলেন।এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে চলমান সহিংসতা সম্পর্কে ব্রিটিশ রাজনীতিবিদদের অভিহিত  করেন এবং নেতৃবৃন্দ তাদের প্রত‍্যাশা ব‍্যক্ত করেন যে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে দেশের সকল নাগরিকের মতঃ প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কারো জন্য কাম‍্য নয়। এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ এর পক্ষ থেকে আগত বৃটিশ  মন্ত্রী, ডেপুটি স্পীকার ও এমপিদের নিকট স্মারকলিপি ও দেওয়া হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা  সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় উক্ত সমাবেশে  বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র  সহ সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি  সৈয়দ মোজাম্মেল আলী,

সহ সভাপতি  হরমুজ আলী,  যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন আহমদ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ  চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,ত্রাণ বিষয়ক সম্পাদক আ.স. ম. মিসবাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, তথ্যও গণসংযোগ সম্পাদক রবিন পাল, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ , ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার চৌধুরী,মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী,

খসরুজ্জামান খছরু, আনসারুল হক,লুতফুর রহমান সায়েদ, মোহাম্মদ মকিস মনসুর, আহমেদ হাসান,

লন্ডন আওয়ামী লীগের সভাপতি, নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি, ফকরুল ইসলাম মধু,সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য ছাত্রলীগের সভপতি, তামিম আহমদ, সেক্রেটারী সজীব ভূইয়া, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আঞ্জু মান আরা অঞ্জু, মহিলা লীগের‌ সাধারণ সম্পাদক, শাহীন আকতার সহ , যুক্তরাজ্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা শাখা সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

ব্রিটেনের পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশে সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ বলেন- বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে যুক্তরাজ্যের প্রবাসীরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আজকের সমাবেশ ও তাই প্রমাণ করে। মুক্তিযুদ্ধে আমরা যাদের পরাজিত করেছিলাম, সেই পরাজিত শক্তি বারবার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে আঘাত হানতে চেয়েছে। কিন্ত কখনো সফল হয়নি। হতে পারবে ও না। ছাত্র আন্দোলনের নামে , সাধারণ ছাত্রদের দাবীকে আড়াল করে  যখন সারা দেশে ভাংচুর, অগ্নি সংযোগে  মেতে উঠে জামায়াত বিএনপির প্রশিক্ষিত  খুনী বাহানী , আমাদের বুঝতে বাকী থাকেনা , কারা কলকাঠি নাড়ছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ  পরাজিত শক্তির চক্রান্তে হারবে না। আমরা তা বিশ্বাস করি। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সেই বিষয় গুলো অবিহিত করতে আজ আমাদের সমাবেশ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, ষড়যন্ত্রকারীরা, ৭৫ এর ১৫ আগস্টের কুশীলব , পাকিস্তানী প্রেতাত্মারা বারবার আঘাত হানতে চেয়েছে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করতে চেয়েছে। মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ যখন রোল মডেল , তাদের লক্ষবস্তু তখন সেই উন্নয়নযজ্ঞ কে বিনষ্ট করা যা এখন দিনের আলোর মত স্পষ্ট হয়ে উঠেছে । এই বর্বরোচিত ধ্বংসযজ্ঞ ঘটিয়ে ও এই জামায়াত বিএনপি চক্র বসে নেই নানা রকম গুজব ছড়িয়ে দেশকে অস্থিশীল করে তুলতে চাইছে। বিদেশে সেই সব গুজব প্রচার করে বাংলাদেশকে  ব্যার্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চেষ্টা করছে। আজকে আপনি দেখতে পারছেন , শুধু আওয়ামী লীগ নয়,  মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী , অসাম্প্রদায়িক প্রগতিশীল , উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের পক্ষের হাজার হাজার মানুষ এখানে আমরা সমবেত হয়েছি। ব্রিটিশ  লর্ড, এমপি ও  গণমাধ্যমের মাধ্যমে  পুরো বিশ্বকে আমরা জানাতে চাই , বাংলাদেশে ছাত্রদেরকে মানবঢাল  হিসাবে ব্যবহার করে  কীভাবে ধ্বংস যজ্ঞ ও হত্যাকান্ড চালিয়েছে এই দেশদ্রোহী  চক্র। আমরা বলতে চাই , আমরা  সাধারণ মানুষ শান্তির পক্ষে,  সমৃদ্ধির পক্ষে আছি , বাংলাদেশের পাশে আছি ।

সমাবেশে বক্তারা  বলেন, প্রতিটি দুঃসময়ে যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, এসব হত্যাকাণ্ডের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে।

বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের কারণে দেশের অসংখ্য প্রাণ ঝরে গেছে! বিএনপি ও জামায়াতের প্রশিক্ষিত পেইড কর্মীরা রাষ্ট্রীয় সম্পদ পাকিস্তানি কায়দায় ধ্বংস করে এবং এই দায়ভার সরকারের কাঁধে চাপিয়ে বাঙালি জাতিকে কলঙ্কিত করতে চায়। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে সমাবেশে‌ বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছে, তাদের কাজে লাগিয়ে জামায়াত বিএনপি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হীন চেষ্টা বাস্তবায়নে দেশজুড়ে নজিরবিহীন নৈরাজ্য সৃষ্টি করছে।  এই কঠিন পরিস্থিতিতেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করে এবং জনগণকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।কোটা আন্দোলন চলাকালে মিছিলের অভ্যন্তরে হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, মিছিলের ভেতরে কিভাবে সাধারণ ছাত্ররা হত্যাকাণ্ডের শিকার হয়েছে , সেসব সঠিক তদন্তের মাধ্যমে জাতির সামনে আসুক। সমাবেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারা রক্ষা করতে প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার‌ করা হয়।

ব্রিটিশ পার্লামেন্টের সামনে জামাত বিএনপির নাশকতার বিরুদ্ধে যুক্তরাজ্য আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে হাজারো মানুষের এই সমাবেশ সাহস যোগাবে বাংলাদেশের জয়বাংলার কোটি কোটি জনতাকে। লং লিভ শেখ হাসিনা,,

সমাবেশে বক্তারা  বলেন, প্রতিটি দুঃসময়ে যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানানো হয়।

 

সাধারণ শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে পুঁজি করে, সুযোগসন্ধ্যানীরা তাদের নিজেস্ব লক্ষ বাস্তবায়ন করতে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থাপনাগুলো ধ্বংস করে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস সহ সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি’র প্রতিবাদে।

 

গতকাল দুপুরে বৃটিশ পার্লামেন্ট স্কয়ারে। যুক্তরাজ্য আওয়ামীলীগ এর আয়োজনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত সভায় বৃটিশ পার্লামেন্টের এমপি Hamilton Paulette সহ বেশ কয়েকজন এমপি, বাংলাদেশের চলমান পরিস্তিতি নিয়ে কথা বলেন এবং নেতৃবৃন্দ তাদের প্রত‍্যাশা ব‍্যক্ত করেন যে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে দেশের সকল নাগরিকের মতঃ প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আন্দোলনের নামে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কারো জন্য কাম‍্য নয়। এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ এর পক্ষ থেকে একটি স্মারকলিপি ও দেওয়া হয়।

 

যুক্তরাজ্য আওয়ামীলীগের, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ, বিভিন্ন শহর থেকে আসা বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, এসব হত্যাকাণ্ডের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে।

বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের কারণে দেশের অসংখ্য প্রাণ ঝরে গেছে! বিএনপি ও জামায়াতের প্রশিক্ষিত পেইড কর্মীরা রাষ্ট্রীয় সম্পদ পাকিস্তানি কায়দায় ধ্বংস করে এবং এই দায়ভার সরকারের কাঁধে চাপিয়ে বাঙালি জাতিকে কলঙ্কিত করতে চায়। যা কোনভাবেই মেনে নেওয়া যায় না! আজকের এই শোকের দিনে ওদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

×
Skip to toolbar