বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে অটোস্ট্যান্ড : রোগীদের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১১:৪০ পিএম
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকে অটোস্ট্যান্ড : রোগীদের দুর্ভোগ চরমে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের রাস্তাটি খানা খন্দে ভরা। ফুটপাতগুলো দখল করে আছে ছোট ছোট দোকানিরা। এই হাসপাতালের দুই ফটকের মূল ফটক সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে। অটোরিক্সা চালকরা মূল ফটকটিকে অটোস্ট্যান্ড বানিয়ে রেখেছে। শুধুমাত্র নতুন ফটকটি ব্যবহার করতে পারে রোগী ও রোগীর স্বজনরা। মূল ফটক দিয়ে প্রবেশ করতে বিরম্বনায় পরতে হয়। হন ভোগান্তির শিকার। বুধবার (৩০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দৃশ্য চোখে পড়ে।
হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের বাহিরে রাস্তার পাশে খানাখন্দ আর ফুটপাত দখলের বিষয়ে সিটি কর্পোরেশনের নির্বাহীর সাথে কথা হয়েছে। তিনি বলেছেন এই বিষয়ে ব্যবস্থা নিবেন। জানা যায়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি এখন আগের চেয়ে সেবার দিক দিয়ে অনেক উন্নত। উন্নত এমআরআই মেশিন, ডিজিটাল এক্সরে মেশিন, উন্নত প্যাথলজি বিভাগ, আল্ট্রাসাউন্ড, ইসিজিসহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা এখন হাসপাতালের ভেতরেই করা যায়। যে কোন পরীক্ষার জন্য আগের মত এখন আর বাহিরে যেতে হয় না। এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় এই আশায় সাধারণ মানুষ স্বল্প মূল্যে চিকিৎসা নিতে আসেন। কুমিল্লা জেলার ১৬টি উপজেলাসহ আশেপাশের জেলাগুলোর বাসিন্দারাও এই হাসপাতালে চিকিৎসা নেন। ৫০০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন রোগী ভর্তি থাকে হাজারের অধিক। তাছাড়া বহির্বিভাগে সেবা গ্রহীতার সংখ্যা দেড় হাজারের অধিক। একজন রোগীর সাথে আসেন চার থেকে পাঁচজন রোগীর স্বজন। সব মিলিয়ে প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজারের অধিক রোগী ও রোগীর স্বজন এই হাসপাতাল চত্ত্বরে যাতায়াত করে। কিন্তু এই ব্যক্তিরা হাসপাতাল চত্ত্বরে চলাফেরা করতে গিয়ে পরেন বিড়ম্বনায়, হচ্ছেন হয়রানির শিকার। রোগী নিয়ে হাসপাতাল চত্ত্বরে প্রবেশ করতে চাইলে মূল ফটকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সামনে অধিকাংশ সময় যানজট লেগে থাকে। হাসপাতালের মূল ফটকটি বন্ধ থাকায় হাসপাতালের ফটকজুড়ে থাকে সারি সারি অটোরিক্সা। তাছাড়া ময়লা আবর্জনার কারণে হাসপাতালে প্রবেশের সময় উৎকট গন্ধের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতার বাইরে হলেও সিটি কর্পোরেশন হাসপাতালটিকে নানা কাজে সহযোগিতা করে থাকে। পূর্বের কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভাকে নিয়ে ২০১১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অনুমোদন পায়। সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার সুপারিশ করা হলেও উদ্যোগের অভাবে এটি আর করা সম্ভব হয়নি। যার কারণে কুমিল্লা জেলার এই টারসিয়ারি হাসপাতালটি এখনো সিটি কর্পোরেশনের আওতার বাইরে রয়ে গিয়েছে।
সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো: আবু সায়েম ভূইয়া মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতার বাইরে। হাসপাতালের সামনের রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। এই হাসপাতালটি সিটি কর্পোরেশনের আওতার বাইরে হলেও আমরা হাসপাতালের বিভিন্ন সময় বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছি। হাসপাতালটি কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য একটি মাস্টার প্লান করা আছে। মাস্টার প্লানটি স্থানীয় সরকার বিভাগে দাখিল করা আছে। মাস্টার প্লান অনুযায়ী সিটি কর্পোরেশনের ১৫০ ফুটের এলাকা গুলো সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে। তিনি আরো যোগ করেন, পূর্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়নি উদ্যোগের অভাবে। সকলে সমন্বিতভাবে উদ্যোগ নিলে জেলা পর্যায়ের এই হাসপাতালটি সিটি কর্পোরেশনের আওতায় আনা সম্ভব।
এই পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। হাসপাতালের সামনের রাস্তা ও ফুটপাতের অবস্থা উন্নত করা এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ কমাতে মূল ফটকটি সবসময় খোলা রাখা এবং অটোরিক্সা স্ট্যান্ড সরিয়ে নেওয়া উচিত।
এছাড়া, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা করা উচিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হলে, হাসপাতালের সামগ্রিক সেবা ও ব্যবস্থাপনায় আরও উন্নতি হবে বলে আশা করা যায়।

কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ টাকা আত্মসাৎ, রনির সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৫ পিএম
কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ টাকা আত্মসাৎ, রনির সদস্যপদ স্থগিত

কুমিল্লা প্রেসক্লাবের ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রেসক্লাবের সাধারণ সদস্য (সদস্য নং-২০) ও একুশে টিভি কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি-এর সাধারণ সদস্যপদ স্থগিত করা হয়েছে। রনির বিরুদ্ধে মোট ৩৩,১০,০০০ টাকা (তেত্রিশ লাখ দশ হাজার টাকা) আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

এর আগে প্রেসক্লাব কর্তৃপক্ষ আত্মসাৎকৃত অর্থ পরিশোধের জন্য তাঁকে বর্তমান কমিটি দু’বার লিখিত নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তিনি কোনো নোটিশে কর্ণপাত করেননি এবং আত্মসাৎকৃত টাকা ফেরত দেননি।

ফলে সর্বশেষ ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁর সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সদস্যরা দাবি তুলেছেন, আত্মসাৎকৃত টাকা আদায়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তাঁকে আজীবনের জন্য প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করারও দাবি জানিয়েছেন কুমিল্লা প্রেসক্লাবের সদস্যরা।

কুমিল্লা প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০১৬ সালের জানুয়ারি মাসে কুমিল্লা প্রেসক্লাবের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সেই কমিটির সদস্য ছিলেন, হুমায়ুন কবির রনি। দীর্ঘ ৫ বছর দায়িত্বে ছিল এই আহ্বায়ক কমিটি। ওই সময়ে কুমিল্লা প্রেসক্লাবের মালিকানাধীন কমিউনিটি সেন্টারটি রনিকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। বলা হয়, কমিউনিটি সেন্টারের আয় নিয়মিত প্রেসক্লাবের ব্যাংক হিসাবে জমা দিতে হবে। কিন্তু রনি আয়ের একটাকাও ক্লাব ফান্ডে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

পরবর্তীতে নির্বাচিত কমিটি এসে রনিকে হিসাব করে টাকা পরিশোধ করতে বলেন। পরে কুমিল্লা প্রেসক্লাবে ২০২৩-২৪ সালের নির্বাচনে লুৎফুর রহমান সভাপতি ও সাইয়ীদ মাহমুদ পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটি রনির টাকা আত্মসাতের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি উপকমিটি গঠন করে। ওই কমিটি সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রতিবেদন জমা দেয় এবং প্রতিবেদনে উল্লেখ করে যে রনি কমিউনিটি সেন্টার থেকে আয় করে মোট ৩৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাত করেছেন। এ প্রতিবেদন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়।

পরবর্তীতে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে বর্তমান কমিটি পরপর চিঠি দিয়ে রনিকে টাকা পরিশোধ করতে বলেন। রনির কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ায় কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী কমিটির গত ৭ এপ্রিল ২০২৬ তারিখের সভায় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন কবির রনির প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে চিঠির মাধ্যমে হুমায়ুন কবির রনিকে অবগত করা হয়েছে।

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৮১ শিক্ষার্থী; ভুল প্রশ্নপত্র বিতরণ

মো. বিল্লাল হোসেন: প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম
দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৮১ শিক্ষার্থী; ভুল প্রশ্নপত্র বিতরণ

দেশে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনা ঘটেছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ভুল প্রশ্নপত্র পরিবর্তন করা হলে পরীক্ষার্থীদের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করারও অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হয়। পরীক্ষার শুরুতেই ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈর্বিত্বিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রায় ২০ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষাবোর্ড ও ইউএনও’র দায়িত্বরত প্রতিনিধিরা প্রশ্নপত্র পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করেন।

পরবর্তীতে নির্ধারিত সময় শেষে ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়নি। তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই ধরনের অব্যবস্থাপনায় হতবাক হয়ে পড়েন শিক্ষার্থীরা। ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা বিদ্যালয়ের ১৯ নং কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা নবিয়াবাদ, তুলাগাও, এলাহাবাদ, রাধানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রথম দিনেই এমন গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এবিষয়ে মোবাইলে ফোনে জানতে চাইলে কেন্দ্র সচিব ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে ঘটনাটি অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।

কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোঃ আনিসুর রহমান বলেন, ২০২৫ সালের ৮ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৬ সালের নিয়মিত শিক্ষার্থীদের নৈবিত্তিক প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে আসলে তা ৫-৭ মিনিটের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়।

এবিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে তা আমার জানা নাই। বিষয়টি খুঁজ নিয়ে জানাব।

উল্লেখ‍্য চলতি বছরে ৫৩ টি উচ্চ বিদ‍্যালয়, ১১ টি মাদ্রাসা এবং ৩ বিদ‍্যালয়ের ভোকেশনালের ৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ‍্যে ৪ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এতে স্কুল শিক্ষার্থী ৩ হাজার ৪৮৮ শিক্ষার্থীর মধ‍্যে ৩৭ জন অনুপস্থিত, ভোকেশনালের ২৭৪ জনের মধ‍্যে অনুপস্থিত ২ জন ও মাদ্রাসার ১ হাজার ১১৭ জনের মধ‍্যে ৪২ জনসহ মোট ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজে মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

দীপা সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবস্টেশনহীন দুই দশক একাডেমিক কার্যক্রমে স্থবিরতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো হয়নি নিজস্ব সাব-স্টেশন। ফলে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতবার বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঈদুল ফিতরের ছুটির পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়েছে। জেনারেটর সুবিধা না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, দুপুরে বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হয়, পুনরায় সংযুক্ত হতে সময় লাগে। এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে।

 

বিজয়–২৪ হলের শিক্ষার্থী মোহাম্মদ লোকমান জানান, রাতে নিয়মিত লোডশেডিং পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট করছে। গরমে হলে থাকা ও বিশ্রাম নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানান।

 

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ল্যাব পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। অথচ বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিদ্যুৎ থাকে না।

 

প্রকৌশল দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের চাহিদা প্রায় ৬০০ কিলোওয়াট, যা পিডিবি সরবরাহ করছে। গাছপালা কাটার কারণে সাময়িক সংযোগ বন্ধ রাখা হয়েছিল, পাশাপাশি কিছুটা লোডশেডিংও হচ্ছে। কোটবাড়ী সাব-স্টেশনের সঙ্গে আলোচনা চলছে যাতে বিশ্ববিদ্যালয়ের লাইন বিআইপি লাইনের আওতায় আনা যায়।

 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সাড়া না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাধান খোঁজা হবে।

×
Skip to toolbar