রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

শোষণমুক্ত রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে-অধ্যাপক মজিবুর রহমান

মো. বিল্লাল হোসেন,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৮:১৯ পিএম
শোষণমুক্ত রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে-অধ্যাপক মজিবুর রহমান
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মো. বিল্লাল হোসেন,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে। আওয়ামী লীগ গত পনের বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আলেমদেরকে জেলে পুরে হত্যা করেছে। তারা গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। এই দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র-জনতার ঋণ পরিশোধ করতে হবে।

২৫ জানুয়ারি (শনিবার) কুমিল্লা জেলা দেবীদ্বার উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর উদ্যোগে দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বিগত দেড় যুগ একটি বর্বর জাহিলি যুগ পার করে এসেছি। সে যুগে আমাদের অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানও খাবার ছিল না। নিরন্ন মানুষের আহাজারি এবং বস্ত্রহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। আবু সাঈদ ও তার বীর সাথীরা ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে আরও লক্ষ আবু সাঈদ রক্ত দিয়ে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের মোকাবেলা করবে।তিনি বলেন, শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি। শেখ হাসিনা নিজেই নিঃশেষ হয়ে গিয়েছে।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক এডঃ মতিউর রহমান আখন্দ বলেন, গত সাড়ে ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গাইবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনি আরো বলেন, এদেশের মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য থেকে মুক্তি পেতে চেয়েছে। কিন্তু আমরা এ দখল বাণিজ্য থেকে এখনো মুক্তি পাইনি। তিনি বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পুরনো ফ্যাসিবাদ বা নব্য কোনো ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।
দেবীদ্বার উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মোঃ ফেরদৌস আহমেদ সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উঃ জেলা জামাতে ইসলামী আমির অধ্যাপক আঃ মতিন জেলা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহিদ, দেবীদ্বার সাবেক জামাতের মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা সরকার, জামায়াতে ইউনিয়ন মূখ্যপাত্র ব্যারিষ্টার আবু বকর মোল্লা, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মোঃ ওমর ফারুক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম ও অধ্যাপক লোকমান হোসেন ভূইয়া, (বুড়িচং-বিপাড়া) জামাতের মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উঃ জেলার শিবিরের সভাপতি সানাউল্লাহ মিয়া, উপজেলার সাবেক আমির অধ্যাপক আঃ সালাম, অধ্যাপক মাওঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর আমীর ভিপি গোলাম মোস্তফা সরকার, শ্রমিক নেতা তমিজ উদ্দিন, সোলাইমান মাসুমসহ উপজেলা ও পৌর স্হানীয় নেত্ববৃন্দ বক্তব্য রাখেন।

সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ এএম
সাংবাদিকদের রক্তে রাঙা হতে পারে নির্বাচন!

২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিজিটালি রাইটের এক সাম্প্রতিক সমীক্ষায়। ঢাকায় প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন সাংবাদিকের মধ্যে ৯ জনই শারীরিক হামলার আশঙ্কা করছেন। শুধু তাই নয়, নারী সাংবাদিকদের অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন নির্যাতনের আশঙ্কা প্রকাশ করেছেন।

 

“উচ্চ ঝুঁকি, স্বল্প প্রস্তুতি : ২০২৬ সালের নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা” শীর্ষক এই জরিপে দেশের ১৯টি জেলার ২০১ জন সাংবাদিক অংশ নেন এবং ১০ জনের বিশদ সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণাটি উপস্থাপন করেন ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

 

গবেষণার মূল ফলাফল :

 

– ৮৯% সাংবাদিক শারীরিক হামলার শঙ্কায়

– ৭৬% মৌখিক হেনস্থা এবং ৭১% ভয়ভীতির আশঙ্কা

– ৫০% নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হওয়ার আশঙ্কা

– ৭৫% সাংবাদিক অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কা

– ৬৫% হ্যাকিংয়ের ঝুঁকিতে

– মাত্র ২৪% পেয়েছেন নিরাপত্তা প্রশিক্ষণ বা সরঞ্জাম

 

নারী সাংবাদিকরা অনলাইন নজরদারি ও হেনস্থার বিষয়ে বেশি উদ্বিগ্ন। অর্ধেকেরও বেশি সাংবাদিক মনে করেন, তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হতে পারে।

 

আরও উদ্বেগজনক তথ্য হলো, ৭৭% সাংবাদিকের প্রতিষ্ঠানে নেই কোনো স্পষ্ট ডিজিটাল নিরাপত্তা নীতিমালা। ৯০% সাংবাদিক শারীরিক হুমকির প্রধান উৎস হিসেবে রাজনৈতিক দল ও তাদের কর্মীদের চিহ্নিত করেছেন। নারী ও মফস্বল সাংবাদিকরা আইনশৃঙ্খলা বাহিনী ও উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও ঝুঁকির উৎস হিসেবে উল্লেখ করেছেন।

 

সাংবাদিকদের মতে, রাজনৈতিক ট্যাগিং, জনআস্থার সংকট, উগ্রবাদ, গণপিটুনি, দুর্বল আইনশৃঙ্খলা এবং অপপ্রচার—সব মিলিয়ে ২০২৬ সালের নির্বাচন সাংবাদিকদের জন্য এক রক্তাক্ত বাস্তবতা হয়ে উঠতে পারে।

 

প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে:

 

– দীর্ঘমেয়াদি শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

– নিউজরুমে নিরাপত্তা প্রটোকল প্রণয়ন

– জেন্ডার-সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা

– জরুরি ও আইনি সহায়তা নিশ্চিতকরণ

 

আলোচনায় ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, “ঝুঁকি জানা সত্ত্বেও গণমাধ্যম মালিকরা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে উদাসীন। ফলে সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়।”

 

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর মারিয়া পিটারসন।

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ পিএম
জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে –কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

জুলাই একটি আদর্শিক ভিত্তির উপর রচিত হয়েছে। এই আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলিনভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইয়ে যারা অংশগ্রহন করেছে তাদের একটা চেতনা ছিলো, শাহাদাতের তামান্না ছিলো। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই নয়, এই তামান্না তৈরী হয়েছিল যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যেও। বালক ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে তামান্না তৈরী হয়েছিল আমি শহীদ হবো। এই তামান্নাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে। শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লার দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমন ভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হছেয়ে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাশী জীবন যাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নিবেন।
শিবির সভাপতি আরো বলেন, বর্তমান প্রজন্মের চাওয়াকে ধারন করে যারা রাজনীতি করতে চাইবে তারাই শুধু বাংলাদেশে রাজনীতি করতে পারবে, আর না হয় রাজনীতি করতে পারবে না। এই প্রজন্ম আর্দশিক রাজনীতির মধ্যদিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাড়িয়ে যাবো।
দেবীদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদেও সঞ্চালনায় দেবীদ্বার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টীমের সদস্য কাজী মোঃ নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মূখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক মোল্লা, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রক্ষ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মোঃ মোজ্জাফর হোসেন, কুমিল্লা উঃ জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল।

চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী মাদরাসায় বার্ষিক পুরস্কার, বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এবতেদায়ী নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডিজিএম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ বেলাল হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবান্ন কর্পোরেশন এর প্রধান নির্বাহী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রমিস এসেট্স লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট সমাজসেবক মো. ইসরাফিল মোল্লা, মিনহাজ ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জে.বি ইন্টারন্যাশনাল, ঢাকা এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক মো. বাহাদুর হোসাইন, দেড়কোটা আছিয়া খাতুন মহিলা মাদরাসার পরিচালক, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মজুমদার, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শামীম খন্দকার, দুবাই প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. আব্দুল হান্নান মোল্লা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কপিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মো. রাকিব হোসেন মোল্লার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. ওমর ফারুক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, আব্দুল কাদের মোল্লা, আবুল বাশার মোল্লা, সাংবাদিক মো. মাছুম, হাফেজ মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মো. শরীফুল ইসলাম, হাফেজ মো. ওবায়েদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

×
Skip to toolbar