রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় ইতিহাস গড়ল ‘জুলাই ৩৬’ শত শিক্ষার্থীর অংশগ্রহণে সর্ববৃহৎ আর্ট এক্সিবিশন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৪০ এএম
কুমিল্লায় ইতিহাস গড়ল ‘জুলাই ৩৬’ শত শিক্ষার্থীর অংশগ্রহণে সর্ববৃহৎ আর্ট এক্সিবিশন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার সাংস্কৃতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করল ‘জুলাই ৩৬’ এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জেলার সর্ববৃহৎ আর্ট এক্সিবিশন। শনিবার, কবি কাজী নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত এই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবটি ছিল শিল্প, সাহিত্য ও তরুণ সৃজনশীলতার এক অনন্য সম্মিলন।

 

এই ব্যতিক্রমী আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের হাতে আঁকা চিত্রকর্ম, ভাস্কর্য ও ইনস্টলেশন প্রদর্শনীতে উঠে আসে সমাজ, মানবতা ও প্রতিবাদের শক্তিশালী বার্তা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বরণ্য রাজনীতিবিদ, কবি ও ছড়াকার, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। তিনি বলেন, এই প্রজন্মের শিল্পচর্চা শুধু সৌন্দর্য নয়, প্রতিবাদের ভাষা—এই আয়োজন তারই প্রমাণ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একতাই শক্তি’র প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির জীবন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, এখন টিভি কুমিল্লা বুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মানবিক সংগঠক ও আয়রা বুটিকের স্বত্বাধিকারী শারমিন আহমেদ চৈতি, ‘একতাই শক্তি’র উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর।

 

আয়োজক সংগঠনের নেতৃত্বে ছিলেন সেন্ট্রাল প্রেসিডেন্ট সানজিদ তাহরিম ইফতি, কুমিল্লা জোনাল প্রেসিডেন্ট সফিকুল ইসলাম সাকিব, ভাইস প্রেসিডেন্ট ফাহিম আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইফরাত জাহান, নির্বাহী সদস্য জাবির মাহমুদ, আমির হোসেন ইফরান, আহমাদুন নূর জুম্মান এবং কুমিল্লার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

 

এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, এটি ছিল কুমিল্লার তরুণদের সৃজনশীলতা, প্রতিবাদ ও ঐক্যের এক শক্তিশালী বার্তা। ‘জুলাই ৩৬’ এখন কুমিল্লার সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক।

সংবর্ধনায় সিক্ত এমপি আতিকুল আলম শাওন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
সংবর্ধনায় সিক্ত এমপি আতিকুল আলম শাওন

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি আতিকুল আলম শাওন এমপিকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চান্দিনা পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চান্দিনা উপজেলা শাখা। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আতিকুল আলম শাওন দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক ত্যাগ ও চান্দিনা উপজেলার উন্নয়নে অবদান নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা জুগিয়েছে। তার নেতৃত্বে স্থানীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তারা। বক্তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি শাওন চান্দিনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, সাবেক যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সি, সাবেক স্বেচ্ছাসেবক দল উপজেলা আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি এবং সাবেক ছাত্রদল সভাপতি কাইয়ুম খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর অডিটোরিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: মোবাইল কোর্টে দণ্ড, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম
চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: মোবাইল কোর্টে দণ্ড, গ্রেফতার ২

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানাপুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোবাইল কোর্ট ও নিয়মিত মামলায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় থানাগাঁও বোধবাড়ী এলাকার মোঃ তারেক (২১), পিতা-মোঃ আব্দুস মালেক, মাতা-মোসাঃ রুপা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, একই অভিযানে সোনাপুর গ্রামের মাহাবুব রহমান মাহবুব (২১), পিতা-মনু মিয়াকে একটি নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। তিনি ০৩ নং মাধাইয়া ইউনিয়নের বাসিন্দা। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার: পিকআপ জব্দ

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের ৮নং ওয়ার্ডে একটি ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে অজ্ঞাতনামা পিকআপ চালক ও তার সহযোগীদের ফেলে যাওয়া ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা (নং-২১, তারিখ ২৫/০৪/২০২৬) রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

×
Skip to toolbar