রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির ঐক্য বৈঠক উত্তেজনা প্রশমনে বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:১৬ এএম
লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির ঐক্য বৈঠক উত্তেজনা প্রশমনে বড় পদক্ষেপ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

লাকসাম-মনোহরগঞ্জে চলমান অভ্যন্তরীণ বিরোধ নিরসন, ত্যাগী নেতাকর্মীদের মনোবল পুনরুদ্ধার এবং দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম এবং মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ দুই পক্ষের নেতাকর্মীরা।

 

বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, “জাতীয় স্বার্থে এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।” তারা দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনের আহ্বান জানান।

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নাঙ্গলকোট-লালমাই আসনের প্রার্থী গফুর ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য শহিদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সরোয়ার জাহান দোলন এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লাকসাম-মনোহরগঞ্জে অভ্যন্তরীণ গ্রুপিং, কমিটি বণ্টনে অসন্তোষ এবং মতপার্থক্যের কারণে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। সম্প্রতি ৯ নভেম্বর ছনগাঁওয়ে লিফলেট বিতরণের সময় সংঘর্ষে মনোনয়ন প্রত্যাশী সামিরা দোলা ও তার কর্মীরা আহত হন। ওই ঘটনার জন্য আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ উঠলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

 

এই প্রেক্ষাপটে দক্ষিণ জেলা বিএনপির এই বৈঠককে নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার এবং নির্বাচনী প্রস্তুতিকে সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, আলোচনার মাধ্যমে বিভাজন দূর হবে এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণা আরও জোরদার হবে।

 

এর আগে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের মধ্যস্থতায় আবুল কালাম ও সামিরা দোলার মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দোলা হামলার বিষয়টি তুলে ধরেন। সালাউদ্দিন আহমদ আশ্বাস দেন, ভবিষ্যতের কমিটিতে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন হবে এবং হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

×
Skip to toolbar