কিশোর গ্যাং নয়, কিশোরদের ভবিষ্যৎ গড়তে চাই : নবাগত এসপি
Oplus_131072
কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতেই পুলিশ সুপার জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।”
তিনি বলেন, “আমার লক্ষ্য কুমিল্লার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে কিশোর গ্যাং নয়, আমরা চাই কিশোরদের ভবিষ্যৎ গড়তে।”
তিনি আরও বলেন, “যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















