রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

মনোনয়ন বঞ্চনায় স্বতন্ত্রের পথে ইয়াছিন

বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ এএম
মনোনয়ন বঞ্চনায় স্বতন্ত্রের পথে ইয়াছিন

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এখন উত্তাল। দলীয় প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন।

 

দলীয় সূত্রে জানা গেছে, শেষ সময় পর্যন্ত হাইকমান্ড সিদ্ধান্ত পরিবর্তন না করলে ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন। এমনকি প্রয়োজনে তিনি দলীয় পদ থেকেও সরে দাঁড়িয়ে জনতার কাতারে থেকে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিতে পারেন। ঘনিষ্ঠরা বলছেন, “দলের প্রতি তাঁর আনুগত্য থাকলেও, জনগণের অধিকার রক্ষায় তিনি প্রয়োজনে একাই মাঠে নামবেন।”

 

সূত্রটি আরও জানায়, বিগত ১৭ বছর ধরে কুমিল্লা সদর আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ইয়াছিন। মামলা-হামলা, আন্দোলন-সংগ্রামে হাজারো নেতাকর্মীর পাশে থেকে তিনি দলকে সংগঠিত করেছেন। এখন তাঁকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ।

 

মনোনয়ন ঘোষণার পর থেকেই ইয়াছিনের অনুসারীরা প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে মাঠে সক্রিয় রয়েছেন। তাঁরা বলছেন, “দলীয় সিদ্ধান্তে আস্থা থাকলেও, জনতার রায়ই শেষ কথা। প্রয়োজনে আমরা স্বতন্ত্রভাবে লড়াই করব।”

 

অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মেয়র মনিরুল হক সাক্কুও আলোচনায় রয়েছেন। তিনি মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারে অংশ নিলেও আজ রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাক্কু ও ইয়াছিনের অবস্থান কুমিল্লা-৬ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভাজনকে স্পষ্ট করছে।

 

সাক্কুর মনোনয়ন ফরম কেনার বিষয়ে প্রতিক্রিয়ায় হাজ্বী ইয়াছিন বলেন, “যে কেউ মনোনয়ন কিনতেই পারেন। এটা গণতান্ত্রিক অধিকার। তবে আমি এখনো দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সময় আছে, নেতাকর্মীদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুমিল্লা-৬ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত কে মাঠে থাকবেন, আর কে কাকে সমর্থন করবেন—তা এখন সময়ের অপেক্ষা।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম
কুমিল্লায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ উদ্যোগে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান গত শনিবার কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা. ফেরদৌসী আক্তার এবং লেকচার পাবলিকেশন্স লিমিটেড-এর এরিয়া ম্যানেজার মির্জা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন রনি।
স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণ নয়, এটি জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন। তোমাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।”
বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “মেধা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। শিক্ষার্থীদের একজন সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও গড়ে তোলেন।”
অনুষ্ঠান সম্পর্কে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি একটি আলোকিত ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

×
Skip to toolbar