কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়–এর বিজ্ঞান অনুষদভুক্ত পাঁচটি বিভাগের ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। আগামী ৩ মার্চ ২০২৬ সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হল রুমে মনোনীত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪–১৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৯–২০ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন ব্যাচের মোট ২৮ জন কৃতী শিক্ষার্থী এবার এই বিশেষ স্বীকৃতি পাচ্ছেন। একাডেমিক ফলাফল, গবেষণামনস্কতা ও নৈতিক উৎকর্ষতার ভিত্তিতে তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
শিক্ষাবর্ষভিত্তিক মনোনীত শিক্ষার্থীরা
২০১৪–২০১৫ শিক্ষাবর্ষ
ফার্মেসি বিভাগের নূরে জান্নাত, পরিসংখ্যান বিভাগের শারমিন আক্তার, গণিত বিভাগের নিঝবা বেগম এবং রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার ও আয়েশা আক্তার।
২০১৫–২০১৬ শিক্ষাবর্ষ
পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, রসায়ন বিভাগের তানিয়া আক্তার, পদার্থবিজ্ঞান বিভাগের শাহিনুর আক্তার, ফার্মেসি বিভাগের কানিজ ফাতেমা এবং গণিত বিভাগের তামান্না আক্তার।
২০১৬–২০১৭ শিক্ষাবর্ষ
পদার্থবিজ্ঞান বিভাগের মো. আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের রোমানা জাহান, রসায়ন বিভাগের তাহমিনা আক্তার লিমা, গণিত বিভাগের প্রিথুলা সাহা প্রিথী এবং ফার্মেসি বিভাগের নাদিয়া পারভিন।
২০১৭–২০১৮ শিক্ষাবর্ষ
পরিসংখ্যান বিভাগের মো. সাফায়েত হোসাইন, ফার্মেসি বিভাগের উম্মে আয়মান, পদার্থবিজ্ঞান বিভাগের ফারিয়া সুলতানা রিয়া, গণিত বিভাগের শহিদুল ইসলাম এবং রসায়ন বিভাগের নাদিরা ইসলাম।
২০১৮–২০১৯ শিক্ষাবর্ষ
পদার্থবিজ্ঞান বিভাগের হুমাইরা শওকত, ফার্মেসি বিভাগের সুলতানা আক্তার, গণিত বিভাগের তাসনিম জাহান, পরিসংখ্যান বিভাগের ইসরাত জাহান এবং রসায়ন বিভাগের অমি রানী দে।
২০১৯–২০২০ শিক্ষাবর্ষ
পরিসংখ্যান বিভাগের পূজা শ্রী বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের নুর মোহাম্মদ নয়ন এবং গণিত বিভাগের মরিয়ম মজুমদার।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, প্রথমবারের মতো এই ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান বিজ্ঞান অনুষদের জন্য এক নতুন যাত্রার সূচনা। এটি কেবল একটি পুরস্কার নয়; বরং শিক্ষার্থীদের অধ্যবসায়, মেধা, গবেষণামনস্কতা ও নৈতিক উৎকর্ষতার স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মাননা ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও অনুপ্রাণিত করবে।
বিশ্ববিদ্যালয়জুড়ে এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বইছে উচ্ছ্বাসের আমেজ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ কুবির একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













