দেবিদ্বার সোসাইটি অফ ব্রন্স, নিউইয়র্কের নবনির্বাচিত সভাপতি নুরুল আমীন ভূইয়া, সাঃ সম্পাদক সোহেল আহমেদ
৩০ (মার্চ) সোমবার নিউইয়র্কের পার্কচেস্টা নিরব রেস্তোরাঁর হল রুমে মো: আবুল হাশেম এর সভাপতিত্বে দেবিদ্বার সোসাইটি অফ ব্রন্স, নিউইয়র্ক” এর দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মো: নুরুল আমীন ভূইয়া (সূর্যপুর) সভাপতি ও সোহেল আহমেদ (এলাহাবাদ) সাধারণ সম্পাদক, এবং মো: রাশেদুল ইসলাম (বড় আলমপুর) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে নব নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো: হালিম মুন্সী (শাকতলা), ইসলাম সরকার (কাচিসাইর), মো: শাহ আলম মাষ্টার (মহেশপুর)। সিনিয়র সহসভাপতি ডা: মাঈন উদ্দিন (সুবিল), সহ সভাপতি জাহাঙ্গীর আলম (ইউসুফপুর), কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ (খিরাইকান্দি)।কার্যনির্বাহী সদস্য- মফিজুল ইসলাম কেনু খাঁন (ভিংলাবাড়ী), মো: আবিদ হোসেন মোল্লা (বাংঙ্গরা), কবির আহম্মেদ (হাদিপুর), শিবলী নোমান (এলাহাবাদ) সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি আংশিক কমিটি ঘোষণা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পরবর্তীতে উপদেষ্টামন্ডলী এবং এই কমিটির অন্যান্য পদ পূরণ সহ বর্ধিত করা হবে উক্ত কমিটি।












