বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির দলছুটদের নিয়ে তৃতীয় ধারা সৃষ্টির ফর্মুলা?

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৮:১১ পিএম
আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টির দলছুটদের নিয়ে তৃতীয় ধারা সৃষ্টির ফর্মুলা?
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নির্বাচনের আগে আবার রাজনীতিতে ওলটপালট ঘটানোর ফর্মুলা আবিষ্কৃত হয়েছে। সুশীল সমাজের টেবিলে আবিষ্কৃত এই ককটেল ফর্মুলা এখন কূটনৈতিকপাড়া ঘোরাফেরা করছে। আওয়ামী লীগের কিছু দলছুট নেতা, বিএনপির তারেক বিরোধী কিছু নেতা এবং জাতীয় পার্টির একটি বড় অংশের সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ গঠনের নীরব প্রক্রিয়া চলছে। এই ফর্মুলার আবিষ্কারক এক-এগারোর কুশীলব সুশীল সমাজের কেউ কেউ বলে ধারণা করা হচ্ছে। এই ফর্মুলা নিয়ে এখন কূটনীতিকপাড়ায় সরগরম। আগামী নির্বাচন পিছিয়ে দিয়ে একটি অরাজনৈতিক সরকারকে ক্ষমতায় আনা এবং অরাজনৈতিক সরকারকে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য নতুন রাজনৈতিক দল গঠনের ভাবনা থেকেই এই ধরনের চিন্তা এসেছে বলে একাধিক রাজনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

 

আওয়ামী লীগের মধ্যে কিছু কিছু নেতা আছেন যারা পরিত্যক্ত, বিভ্রান্ত বিভিন্ন কারণে তারা হতাশাগ্রস্ত, যারা এক-এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন এরকম মাইনাস ফর্মুলার উদ্যোক্তা কিছু ব্যক্তির সঙ্গে কয়েকটি দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং তারাও আওয়ামী লীগের ব্যাপারে তাদের বিভিন্ন হতাশা বিশেষ করে দলের ভিতরে অপাংক্তেয় গুরুত্বহীন হয়ে যাওয়া নিয়ে তাদের বেদনার কথা বলছেন। এদেরকে নতুন রাজনৈতিক দলের টোপ দেওয়া হচ্ছে। বিএনপির মধ্যে একটি বড় অংশ আছেন যারা তারেক বিরুদ্ধে এবং তারেকের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল পরিচালনাকে সমর্থন করেন না, তারেকের বিরুদ্ধে যারা দলের ভিতরে ক্ষুব্ধ, যাদের কেউ কেউ ইতোমধ্যে তাদের অবস্থান প্রকাশ করেছেন, অন্যদিকে জাতীয় পার্টিতে জি এম কাদেরের নেতৃত্বে একটি বড় অংশ। এই তিনটি দলের সমন্বয়ে একটি ভদ্রলোকের সুশীল সমর্থিত রাজনৈতিক দল গঠন করার জন্য একটি উদ্যোগ খুব স্পষ্ট ভাবে দানা বেঁধে উঠছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে ইতোমধ্যে কেউ না কেউ যোগাযোগ করেছেন এবং তাদেরকে টোপ দেওয়া হয়েছে।

 

আওয়ামী লীগের অন্তত তিনজন ব্যক্তির সঙ্গে এই প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়েছে। এদের তিনজনই সংস্কারপন্থী। বর্তমানে তিনজনই এমপি। এরা এখন পর্যন্ত এ ধরনের প্রক্রিয়ার ব্যাপারে ইতিবাচক মতামত দেননি। তবে তাদের মধ্যে অন্তত একজন বলেছেন যে, আমি জীবন সায়াহ্নে এসে উপস্থিত হয়েছি। আমি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ হিসাবে আমি যেতে চায়। অন্যদিকে জাতীয় পার্টি এই উদ্যোগের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত এবং জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে। অন্যদিকে বিএনপির মধ্যে থেকে মেজর হাফিজ ইতোমধ্যেই তার পৃথক অবস্থান স্পষ্ট করেছেন। আরও কয়েকজন নেতা আছেন যারা  যে কোনো সময় এই প্রক্রিয়ার মেরুকরণ চূড়ান্ত হলে প্রকাশ্য হতে পারেন।

 

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরেও কিছু কিছু রাজনৈতিক দলের নেতা আছেন, যারা সুশীলদের আদরের এবং সুশীল সমাজের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলের পরিচয় বহন করে টিকে আছেন তারা এই প্রক্রিয়ার সঙ্গে সহমত পোষণ করেছেন। এরকম একটি উদ্যোগে তখনই বাস্তবায়িত হবে যখন নির্বাচনকে বাধাগ্রস্ত করা হবে।

 

ইতোমধ্যে সংলাপের মুলা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শর্তহীন সংলাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে আগে এই সংলাপের আয়োজনকে অনেক একটি নাটক হিসেবে অভিহিত করছেন। অনেকে বলছেন যে নির্বাচন বানচাল করার জন্যই সংলাপের ইস্যুটিকে সামনে নিয়ে আসা হয়েছে যেন নির্বাচন পিছিয়ে দেওয়া হয় এবং সাংবিধানিক একটি শূন্যতা এবং সংকট তৈরি হয়। এরকম একটি সংকটের প্রেক্ষিতে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা এবং অনির্বাচিত সরকারকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সমর্থন দেওয়ার জন্য সুশীল সমর্থিত একটি ককটেল পার্টি একটি জগাখিচুড়ি রাজনৈতিক সংগঠন তৈরির প্রক্রিয়া আস্তে আস্তে ডানা মেলতে শুরু করেছে। তবে দেখার বিষয় যে যারা বিভিন্ন সুবিধাবাদী রাজনীতির সঙ্গে অভ্যস্ত তারা এই ধরনের উদ্যোগের শেষ পর্যন্ত সায় দেয় কিনা। বিশেষ করে এক-এগারোর অভিজ্ঞতার পর এ ধরনের রাজনৈতিক দিগবাজি দেওয়ার ক্ষেত্রে কয়েকজন এগিয়ে আসবে সেটাই বড় প্রশ্ন।

চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম
চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ী দু’টি জ্বালিয়ে দেয়। নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৪ এএম
নগরীর থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড়ের বিরোধের অবসান, ফিরছে শান্তি

কুমিল্লা নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের থিরাপুকুর পাড় ও জিনার পুকুর পাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটেছে। টানা তিন দিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সংশ্লিষ্টদের পারস্পরিক সমঝোতা এবং প্রশাসনের হস্তক্ষেপে বিরোধ মিমাংসা হয়েছে। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শান্তির বার্তা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়, যা এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি করে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি সমাধানে এগিয়ে আসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব।
রোববার (২৭ এপ্রিল) মানবিক সংগঠন ‘বিবেক’-এর কার্যালয়ে উভয় পক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের আন্তরিক উদ্যোগ, আলোচনা এবং দক্ষ মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতিকে ঘোলাটে করে ফায়দা লুটতে চেয়েছিল। তবে সময়োপযোগী পদক্ষেপের কারণে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং বিরোধ বড় আকার ধারণ করতে পারেনি। এ ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মিমাংসা বৈঠকে উভয় পক্ষকে ভবিষ্যতে আরও সহনশীল ও সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সংঘর্ষে গুলিবিদ্ধ ইয়ানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর বিষয়ে কঠোর সতর্কতাও প্রদান করা হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই সমঝোতার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১৯ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সংঘর্ষ: আহত ৪

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাদী মোঃ হালিমের পরিবারের চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে প্রথম দফার সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিবাদী মোঃ সুমন, তার পিতা ইউছুফ ও স্ত্রী জেসমিন বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির উঠানে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা বাদীর ছেলে ও উপস্থিত স্বাক্ষীদের ওপর লাঠি ও স্টিলের পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হামলার সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

একই দিন বিকাল ৫টার দিকে চান্দিনা ডাকঘরের সামনে দ্বিতীয় দফায় আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাদীর স্ত্রী ও ছেলেকে অটোরিক্সা থেকে নামিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা রক্তাক্ত জখম হন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের মধ্যে বাদীর স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বাদী মোঃ হালিম চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-২১)। তদন্ত কর্মকর্তা বিমল দাস জানান, একই ঘটনায় বিবাদীপক্ষও পাল্টা একটি মামলা করেছে (মামলা নং-২২)। উভয় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদী মোঃ হালিম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। তার দাবি, বিবাদীপক্ষ এক বছর আগের পুরনো ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। তিনি বিষয়টি আদালতের মাধ্যমে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

×
Skip to toolbar