শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি : রোগীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:০৬ পিএম
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি : রোগীদের দুর্ভোগ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রোববার (১৭ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শত শত রোগী চিকিৎসার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন। সকাল ৯টায় বহি:বিভাগে গিয়ে দেখা যায়, নিচ তলা ও দ্বিতীয় তলার কোন কক্ষেই ডাক্তার নেই।
হাসপাতালের পরিচালক ডা. মো: মাসুদ পারভেজের সাথে ঠিক পৌনে নয়টায় মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি ঢাকা থেকে আসতেছি। প্রত্যেক ডাক্তারকে রোস্টার করে দেওয়া আছে। যদি কোন ডাক্তার দায়িত্ব পালন না করে বা দায়িত্বে অবহেলা করে তাহলে আমার কি করার আছে। হাসপাতালে উপ-পরিচালক ও সহকারী পরিচালক আছে তাদের সাথে দেখা করেন।” অভিযোগ রয়েছে, হাসপাতালের পরিচালক শুক্র ও শনিবার ঢাকায় থাকেন এবং হাসপাতালে অফিস করেন না।
ঠিক নয়টা বাজতে দুই মিনিট বাকী থাকতেই দেখা যায়, উপ-পরিচালক ও সহকারী পরিচালকের চেয়ারও খালি। তাদের খালি চেয়ারের ছবি তুলতে গেলে কয়েকজন জিজ্ঞাসা করেন, “ভাই ছবি তুলেন কেন?” প্রতিবেদক জানান, “এমনিতে।” পরিচালকের কক্ষের সামনে বসে অপেক্ষা করতে থাকেন। ২ মিনিট পর পরিচালক আসেন এবং কক্ষে প্রবেশ করেন। তিনি বলেন, “দেখেন আমি মাত্র ঢাকা থেকে এসেছি। এখনো নাস্তা পর্যন্ত করিনি।” একজন নাস্তা দিতে চাইলে তিনি মেজাজ দেখিয়ে বলেন, “কখন কি করতে হবে তাও বুঝতে পারোনা।” অথচ ১ মিনিট আগেই তিনি বলেছিলেন, “আমাকে নাস্তা দাও।”
পরিচালক একজনকে ডেকে বলেন, “সাংবাদিকের রোগীটাকে দেখিয়ে দাও।” নিচ তলায় গিয়ে দেখা যায়, একজন ইন্টার্নী এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন, যদিও তিনি এখানের ডাক্তার নন। তবে ১২০ নং কক্ষে ও অন্যান্য কক্ষে এখনো কোন ডাক্তার আসেনি। চক্ষু ডাক্তার শ্বাস কষ্টের রোগী হওয়ায় তিনি নিজেই অসুস্থ্য, তাই আসতে দেরি হচ্ছে। দ্বিতীয় তলায়ও কোন রোগী দেখতে পাওয়া যায়নি। ২১৭ নং কক্ষে একজন সার্জারী ডাক্তারের রুমে গিয়ে দেখা যায়, একজন ওয়ার্ডবয় রোগীকে ড্রেসিং করছেন।
নিচ তলায় ১২৪ নং কক্ষের সামনে দাঁড়ানো নুরপুরের বাবুল মিয়া (৪৮) জানান, “সকাল ৭টায় এসেছি। এখন ৯টা বাজে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। ডাক্তারের কোন খবর নেই।” দেবিদ্বারের তালতলা এলাকার অহিদ উদ্দিন (৪৫) জানান, “আমি ৭টায় এসেছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু ডাক্তার এখনো আসেনি। দীর্ঘ লাইনে এত রোগী ডাক্তার কখন দেখবে জানিনা। আমাদের কষ্ট দেখার কেউ নেই।”
১২৩ নং কক্ষের সামনে দাঁড়ানো নাজমা (৩০) জানান, “আমি কুমিল্লা ইপিজেডে ব্রান্ডিক্স কোম্পানীতে চাকুরী করি। অফিস থেকে ছুটি নিয়ে সকাল সাড়ে ৭টায় এখানে সিরিয়ালে দাঁড়িয়েছি। এখন ৯টা বেজে গিয়েছে কিন্তু ডাক্তার এখনো চেম্বারে আসছেন না। আমি ডাক্তার দেখিয়ে কখন অফিসে যাব এখনো বলতে পারছিনা।”
চান্দিনার তুলাতুলি এলাকার ছালমা জানান, “ভোরে ৬টায় চলে এসেছি সিরিয়ালে আগে রোগী দেখানোর জন্য। যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় তাই পরীক্ষা করিয়ে একেবারে রিপোর্ট দেখিয়ে চলে যাব। কিন্তু সকাল সকাল এসেও কোন কাজ হচ্ছেনা। এখনো ডাক্তার আসেননি। আজকে মনে হয় ডাক্তার দেখিয়ে আবার কাল আসতে হবে।”
হাসপাতালের পরিচালককে কোনো সাংবাদিক ফোন দিলে তিনি কোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করেন না। পরিচালকের অসৌজন্যমূলক আচরণে কুমিল্লায় কর্মরত সংবাদকর্মীরা ক্ষুব্ধ।

এবিষয়ে কুমেক হাসপাতাল পরিচালক ডা. মো: মাসুদ পারভেজের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, “আপনার যা ইচ্ছা তাই লিখুন।

মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
মনোহরগঞ্জে দৈনিক কুমিল্লার ডাক ও যামানা টিভির আঞ্চলিক অফিস উদ্বোধন।

কুমিল্লার মনোহরগঞ্জে উদ্বোধন করা হয়েছে যামানা টিভি (আইপি টিভি) ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার আঞ্চলিক অফিস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, জামায়াত নেতা মাওলানা আবদুল হাই, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রামে কালিকাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের পক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম
চৌদ্দগ্রামে কালিকাপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের পক্ষে এলাকাবাসীর সাথে মতবিনিময়

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, মানবিক প্রবাসী খ্যাত সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃতিসন্তান, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী মো. জসিম উদ্দিন এর পক্ষে ইউনিয়নবাসীর সাথে বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ‘হোটেল খাদিজা ইন’ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মো. জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল মিয়া, মো. নাছির আহমেদ, ইকবাল হোসেন হাজারী, মো. মোস্তফা, মো. জাকির হোসেন।

বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলাম, মো. শামসুল হক, মোসলেম মিয়া, মো. সালাহ উদ্দিন, এছাক মিয়াম আব্দুল বারী, মো. জুয়েল, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. হৃদয় হাজারী, মো. সোহরাব হোসেন স্বচ্ছ, সফিউল রানা, মো. সবুজ, ইয়াছিন সবুজ, আরমান হোসেন, মো. বেলাল হোসেন, শরীফ উদ্দিন, মো. রায়হান, মো. শামীম সহ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন দুবাই এর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মানবতার ফেরিওয়ালা খ্যাত প্রবাসী জসিম উদ্দিন ইউনিয়নের অসহায়-দুস্থ মানুষদের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছেন। তার প্রতিটি কার্যক্রমই সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের রাস্তাগুলোতে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করেছেন। এছাড়াও তিনি সবসময় অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করা, মাহে রমজান, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে অসহায়দেরদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ-শিক্ষা সংক্রান্ত খরচাধি প্রদান, কন্যা দায়গ্রস্ত পিতাকে কন্যা পাত্রস্থ করতে সাহায্য সহযোগিতা করা, গরীব ও অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তা প্রদান করা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন শুনে ইউনিয়নের প্রতিটি গ্রামেই আনন্দের জোয়ার বইছে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন বলেই সকলে মনেপ্রাণে বিশ্বাস করেন। এ সময় তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনের সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তার জন্য ইউনিয়নবাসীর নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।

থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাকির হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

 

অভিযোগে আব্দুল্লাহ, আজাদ, সোহাগ, লিটন, আব্দুল খালেক, আব্দুল কালাম, ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান বক্কিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কয়েকজনসহ আরও কয়েকজন জাকির হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

 

জাকির হোসেনের পরিবারের অভিযোগ, চাঁদা দাবি ও হামলার আশঙ্কার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে।

 

পরিবারটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জাকির হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

×