ভেজানো খেজুরে মিলবে শক্তি, উজ্জ্বল ত্বক ও হৃদ্রোগের প্রতিরোধ-জানুন কখন ও কতটি খাবেন
শুকনো ফলের তালিকায় খেজুরের নাম অনেকেই রাখেন, কিন্তু অনেকেই জানেন না-এই ফলটি শুধু সুস্বাদু নয়, বরং নিয়মিত ভেজানো অবস্থায় খেলে এটি হয়ে ওঠে এক অনন্য স্বাস্থ্যরক্ষক।
পুষ্টিবিদদের মতে, প্রতিদিন ২ থেকে ৩টি খেজুর খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে যদি রাতভর পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়া হয়, তাহলে এর গুণাগুণ বহুগুণে বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলেন, খেজুর হজমে তুলনামূলকভাবে ভারী। তাই পানিতে ভিজিয়ে খেলে এটি সহজে হজম হয় এবং শরীরে পুষ্টি দ্রুত শোষিত হয়। ভেজানো খেজুর থেকে বীজ আলাদা করাও সহজ, খাওয়াও আরামদায়ক।
সকালে খালি পেটে ২–৩টি ভেজানো খেজুর খেলে:
– শরীরে শক্তি যোগায়
– সারাদিন ক্লান্তি দূর করে
– মন ও শরীর থাকে চনমনে
এছাড়া নিয়মিত ভেজানো খেজুর খেলে:
– কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে
– হৃদ্রোগের ঝুঁকি কমে
– রক্তচাপ ও রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে
যাঁরা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এটি হতে পারে এক প্রাকৃতিক ও নিরাপদ সমাধান।
ভেজানো খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে, বদহজম ও গ্যাসের সমস্যা হ্রাস করে। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বকেও আনে প্রাকৃতিক উজ্জ্বলতা ও দীপ্তি।
সুতরাং, প্রতিদিন রাতে ২–৩টি খেজুর পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। শরীর ও ত্বক দুটোই থাকবে সুস্থ, সতেজ ও প্রাণবন্ত।
























