সিঙ্গাপুরে মারা গেলেন ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি
Oplus_131072
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে মৃত্যুর খবরটি জানানো হয়।
গত ১২ ডিসেম্বর বিকেলে গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করা হয়। গুলিটি সরাসরি তাঁর মাথায় লাগে।
তৎক্ষণাৎ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচারের পর ভর্তি করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।
সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী জাতীয় প্লাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও মুখপাত্র।
তাঁর মৃত্যুতে দেশের বিকল্প রাজনৈতিক চেতনায় বিশ্বাসী তরুণ সমাজ, সামাজিক আন্দোলনকর্মী ও প্রগতিশীল মহলে নেমে এসেছে গভীর শোক।
ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে বলেছে—“শরিফ ওসমান ছিলেন কণ্ঠ নয়, এক আন্দোলনের নাম। তাঁর রক্তে লেখা হলো নতুন অধ্যায়।”
তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।























