শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে জ*বা*ই করে হ*ত্যা*র অভিযোগে পিতা আটক

মাইন উদ্দিন, লালমাই : প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১২:০০ এএম
লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে জ*বা*ই করে হ*ত্যা*র অভিযোগে পিতা আটক

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগে কাজী হিরন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাজী মোহাম্মদ উল্লা (৪০), তিনি আটক হিরন মিয়ার তৃতীয় ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ উল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পিতা-মাতাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগে প্রায় তিন মাস আগে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

 

গত ২ এপ্রিল কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও পরিবারের সদস্যদের হয়রানি ও গালাগাল শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চেয়ে না পেয়ে তিনি পিতা হিরন মিয়াকে দেয়ালে চেপে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো ছুরি নিয়ে বাবাকে হত্যার চেষ্টা করলে ধাক্কায় তিনি মেঝেতে পড়ে যান। তখন ক্ষুব্ধ হয়ে হিরন মিয়া ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে জবাই করে হত্যা করেন।

 

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হিরন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চৌদ্দগ্রামে গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৩ পিএম
চৌদ্দগ্রামে গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু ফাতেমা বেগম হত্যার বিচার এবং হত্যাকারী ফাতেমার স্বামী জাবেদ ড্রাইভার ও জাবেদের অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে ফাতেমার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন সহ আশেপাশের কয়েকটি গ্রামের যুবসমাজ, গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া রাস্তার মাথা এলাকায় হত্যার শিকার গৃহবধূ ফাতেমার পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে ফাতেমা হত্যার বর্ণনা দিয়ে পরিবারের পক্ষে আবেগপ্রবণ বক্তব্য রাখেন ফাতেমার বড় ভাই ও ছোট বোন। এ সময় স্থানীয়দের মধ্যেও কয়েকজন গন্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। বক্তব্যে তারা ফাতেমা হত্যার বিচার এবং হত্যাকারী জাবেদ ড্রাইভার ও তার অন্যতম সহযোগি সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এ সময় তারা কুমিল্লা বার অ্যাসোসিশেনের কোনো আইনজীবি যাতে হত্যাকারীর পক্ষে আইনী সহযোগিতা প্রদান না করেন সে বিষয়ে কুমিল্লা বার আইনজীবি সমিতির দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানান।

এর আগে গত ১৩ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে তার স্বামী জাবেদ ড্রাইভার ঘরে মজুদকৃত পেট্রোল ফাতেমার শরীরে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেন। সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফাতেমার বাবার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত ১৯ এপ্রিল সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের ছোট বোন কুলসুমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী জাবেদকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার বোন কুলসুমা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে ফাতেমার স্বামী জলিল আহমেদ জাবেদকে একমাত্র আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিল দুই লাখ টাকা খরচ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের এক মিনিটের মিছিল দুই লাখ টাকা খরচ

Oplus_131072

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে শুক্রবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। মাত্র এক মিনিটের এই মিছিলের জন্য ব্যয় হয়েছে দুই লাখ টাকা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক মহাসড়কে মিছিল শুরু করলে এলাকাবাসী ধাওয়া দেয়। তখন তারা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী জানান, প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। অন্য উপজেলা থেকে মাইক্রোবাসে করে ভাড়া আনা হয়েছিল তাদের। টাকার বিনিময়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

 

তিনি আরও জানান, এক মিনিটের মিছিলে মোট খরচ হয়েছে দুই লাখ টাকা। তবে পুলিশ এখনও কাউকে শনাক্ত করতে পারেনি। কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোথায় মিছিল করেছে তা সনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলছে।

কুমিল্লায় ডাঃ নাজনীন লুবনার বিরুদ্ধে আদালতে মামলা তদন্তে সিভিল সার্জন

আদালত প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:১৯ পিএম
কুমিল্লায় ডাঃ নাজনীন লুবনার বিরুদ্ধে আদালতে মামলা তদন্তে সিভিল সার্জন

Oplus_131072

কুমিল্লায় এক প্রসূতির সিজার অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণে রোগীর পেটে কাপড় রেখে সেলাই করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

মামলাটি কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কগ নং-১ এ সি.আর ৬৭৩/২০২৬ হিসেবে দায়ের হয়। আদালত সিভিল সার্জনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মোঃ এনামুল হক মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলার কটপাড়া এলাকার বাসিন্দা। বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে কুমিল্লার মিডল্যান্ড হাসপাতাল প্রাইভেট লিমিটেডের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ নাজনীন জাহান লুবনাকে।

 

অভিযোগে বলা হয়, বাদীর মেয়ে মাকসুদা আক্তার ২০২৫ সালের ২৯ নভেম্বর কান্দিরপাড়ে মিডল্যান্ড হাসপাতালে সিজার অপারেশনের সময় জরায়ু অপসারণের পাশাপাশি চিকিৎসকের অবহেলায় পেটে কাপড় রেখে সেলাই করা হয়। পরবর্তীতে দীর্ঘদিন ব্যথা ও জটিলতায় ভুগে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হলে সিটি স্ক্যান পরীক্ষায় “টেক্সটাইলোমা” শনাক্ত হয়। অবশেষে ২০২৬ সালের ১৭ এপ্রিল কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে পুনরায় অস্ত্রোপচারে রোগীর পেট থেকে কাপড় বের করা হয়।

 

বাদী দাবি করেন, চিকিৎসকের অবহেলার কারণে ভুক্তভোগীর শারীরিক ক্ষতির পাশাপাশি প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে রোগীর শারীরিক অবস্থার জটিলতা রয়েছে এবং ভবিষ্যতে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মামলার সাথে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও অপারেশনে বের হওয়া কাপড়ের ছবি সংযুক্ত করা হয়েছে।

 

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ আবদুস সালাম কমরউদ্দিন বলেন, “একজন বিশেষজ্ঞ ডাক্তারের এতবড় অবহেলা খুবই দুঃখজনক। আমার ভিকটিম আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ ৫ মাস একই সমস্যা নিয়ে আসামির নিকট বারবার গেলেও সঠিক চিকিৎসা দেওয়া হয়নি যা রহস্যজনক। আমি আশা করি বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন এবং এই রায় দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে।”

 

আদালতের নির্দেশে সিভিল সার্জনের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar