শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

পঞ্চম শ্রেণির ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩:০৮ পিএম
পঞ্চম শ্রেণির ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুরগির ফার্মে কাজ করিয়ে বেশি টাকা দেওয়ার প্রলোভনে দিনের পর দিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মাঝে মাঝে গলায় ছুরি ধরেও ধর্ষণ করা হতো। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পরে ওই ছাত্রী। গত সোমবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত হওয়ার পরও আইনের আশ্রয় নিতে পারেননি ওই ধর্ষিতার পরিবারের সদস্যরা।

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের একটি গ্রামে বাপের বাড়িতে আশ্রয় নেওয়া নারী জানান, ২২ বছর আগে তার সাথে একই উপজেলার বারাত গ্রামের এক কৃষকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর যেতে না যেতেই নানা অজুহাতে তাকে নির্যাতন করতো তার স্বামী। একপর্যায়ে দুই মেয়েকে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়ি নগরঘাটা ইউনিয়নে চলে আসেন তিনি। সেখানে দিনমজুর খাটার একপর্যায়ে ছোট ভাইয়ের এক কাঠা জমি কিনে কোন রকমে ঘর বানান তিনি। তার ছোট সন্তান বর্তমানে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। বড় মেয়ে ও মেঝো মেয়ের বিয়ে দিয়েছেন তিনি।

ওই নারী আরো জানান, পোড়ারবাজার মোড়লপাড়ার ইব্রাহীম মোড়লের ছেলে মুরগির খামারী শাহেদ আলী মোড়ল (৫৮) তার মেয়েকে(১৫ বছর ৪ মাস) খামারে কাজ করার জন্য বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে, কখনো গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে বা মুখে কাপড় বেঁধে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ধর্ষণ করে আসছে।

মেয়ের শরীরের অস্বাভাবিক অবস্থা দেখে সোমবার সন্ধ্যার পর মেয়ের কাছে জেনে বুঝে তাকে গ্রাম ডাক্তার নজরুল ইসলামের কাছে নিয়ে যান তিনি। সেখান থেকে পরীক্ষা করে জানতে পারেন যে মেয়ে পাঁচ মাসেরও বেশি দিনের অন্তঃসত্ত্বা। বিষয়টি তাৎক্ষণিক ইউপি সদস্য নবী নেওয়াজ সরদারকে ও পরে স্থানীয় নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লিপুকে অবহিত করা হয়। তারা বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। ফলে তারা আর থানা পুলিশ করেননি। তবে থানা পুলিশের আশ্রয় নেবে বলে তিনি নিশ্চিত করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শাহেদ আলী মোড়লের মোবাইল ফোন না পেয়ে তার ছেলে আল মামুনের মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি জানান, তার বাবা ফোন ব্যবহার করেন না বা কোথায় আছে তিনি জানেন না।

নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যস্ততার কারণে ফোন রিসিভ করেননি।

সূত্র : ঢাকা মেইল

থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম
থানায় চাঁদাবাজির অভিযোগ, জুমার পরই জাকিরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহেবনগর গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জাকির হোসেন নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জাকির হোসেনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি ও হুমকির অভিযোগ এনে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়েন করেন।

 

অভিযোগে আব্দুল্লাহ, আজাদ, সোহাগ, লিটন, আব্দুল খালেক, আব্দুল কালাম, ফরহাদ আহমেদ ও নাজমুল হাসান বক্কিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের খবর পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কয়েকজনসহ আরও কয়েকজন জাকির হোসেনের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের অভিযোগ

 

জাকির হোসেনের পরিবারের অভিযোগ, চাঁদা দাবি ও হামলার আশঙ্কার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে।

 

পরিবারটি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জাকির হোসেন ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
দেবীদ্বারে ব্যাংকের ভেতর ৪লক্ষ টাকা চুরির টাকাসহ চোর বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে পূবালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা গগনার সময়ে ৪লক্ষ টাকা চুরির ঘটনায় বিপ্লব হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবীদ্বার বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া।

গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:২৫ মিনিটের সময় দেবীদ্বার পূবালী ব্যাংক শাখার ভেতরে সোফায় বসে টাকা গুনছিলেন গ্রাহক মো. জাকির হোসেন। এ সময় জাকির হোসেনের ডান পাশে বসা বিপ্লব পেছন থেকে তার ৪লক্ষ টাকা চুরি করে দ্রুত চলে যায়।

টাকা চুরির সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত ছবি

এ ঘটনায় ভুক্তভোগী জাকির হোসেন একই দিন রাত ১০টার দিকে দেবীদ্বার থানায় মামলা করেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চাঁনমিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। ব্যাংকের ভেতরের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশ চোর শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে। এরই পেক্ষিতে ঝিনাইদহে অভিযান চালিয়ে চোর বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিপ্লব গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী জাকির হোসেন দেবীদ্বার থানা-পুলিশসহ গ্রেপ্তারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। তিনি তাঁর কষ্টার্জিত বাকি টাকাগুলোও উদ্ধার করে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

দেবীদ্বার সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহিন মিয়া বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ থেকে বিপ্লব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে দেবীদ্বার থানায় নিয়ে আসা হবে।”

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা মনোহরগন্জ, প্রতিনিধি ইমরান প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ পিএম
মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে মনোহরগঞ্জে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে তাঁরা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সুনিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা ও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত ইউএনও রিফাত জাহানও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×