ব্রাহ্মণপাড়ার মালাপাড়ায় ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় উপজেলার মালাপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা ২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শামসুল আলম ভূঁইয়া। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মেম্বার, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আবু সেলিম ভুইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সরকার মেম্বার, যুগ্ম-সম্পাদক সাদেক হোসেন ভুইয়া, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ ফয়েজ আহাম্মেদ ভুঁইয়া, ইউনিয়ন যুবদল আহবায়ক নাসির উদ্দিন ভুইয়া মিঠু, সদস্য সচিব এনামুল হক ভুইয়া, ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক আমির হোসেন গাবুদ্ধি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এড: এমদাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সদস্য মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি সাইফুর রহমানসহ মালাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ছিলেন। এসময় বক্তারা আগামীকাল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে সফল ও স্বার্থক করতে মালাপাড়া ইউনিয়ন এর পক্ষে ব্যাপক সমাগমের ঘোষণা করেন। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ আসনে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম এর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।



















