হোমনায় অতিরিক্ত বিলের বোঝায় দিশেহারা রোগীরা
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 219.15962; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
কুমিল্লার হোমনা উপজেলা সদরের বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সাধারণ চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে রোগী ভর্তি হওয়ার পর বিভিন্ন খাত দেখিয়ে বিল বাড়িয়ে দেওয়া হয়, যা পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ছেন স্বল্প আয়ের মানুষজন।
পাথালিয়াকান্দি গ্রামের ভুক্তভোগী মো. তপন মিয়া জানান, তার মেয়েকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও ক্যানোলা লাগাতে ব্যর্থ হন চিকিৎসকরা। পরে জরুরি বিভাগের ডাক্তার প্রণয় কুমার দেবনাথ রোগীকে হোমনা সদরের নিরাপদ হাসপাতালে পাঠান। সেখানে শুধুমাত্র ক্যানোলা লাগানোর জন্য ৫০০ টাকা বিল নেওয়া হয়।
ডা. প্রণয় কুমার দেবনাথ বলেন, নিরাপদ হাসপাতালে মেশিন থাকায় সহজে ক্যানোলা লাগানো যায়, তাই সেখানে পাঠানো হয়েছিল। তবে ৫০০ টাকা বিল অতিরিক্ত হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বেসরকারি হাসপাতালগুলোর ওপর যথাযথ নজরদারি না থাকায় দিন দিন ভোগান্তি বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। নিরাপদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, তালিকার বাইরে অতিরিক্ত বিল নেওয়া যাবে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















