বাড্ডার বাবুর মৃ’ত্যু ঘিরে প্রশ্ন, গ’ণপি’টুনি না রি-মা’ন্ড দায়ী
Oplus_131072
কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ওয়াসিকুর রহমান বাবু। তার মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন—তিনি কি গণপিটুনির আঘাতে মারা গেছেন, নাকি রিমান্ডের প্রস্তুতির মধ্যেই ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত পরিণতি?
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার-২ থেকে পুলিশের কাছে হস্তান্তরের সময় বাবু অজ্ঞান হয়ে পড়েন। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, “একটি মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের একটি দল তাকে নিতে আসে। হস্তান্তরের সময় কারাগারের ফটকেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে বাবুর মৃত্যুর পেছনে আরও গভীর প্রেক্ষাপট রয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের এক সাবেক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা জানান, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় ‘ঝটিকা মিছিল’ করার সময় স্থানীয় জনতা বাবুকে আটক করে। এরপর তাকে ‘গণপিটুনি’ দিয়ে কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, “বাবু তখন গুরুতর আহত ছিলেন। গ্রেপ্তারের পর তার চিকিৎসা হয়নি বলেই ধারণা করছি।”
ওয়াসিকুর রহমান বাবু ছিলেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মৃত্যুর সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে প্রশ্ন উঠেছে—আসলে কীভাবে মৃত্যু হলো বাবুর? গণপিটুনির আঘাত, না কি রিমান্ডের আগেই ঘটে যাওয়া কোনো অজানা ঘটনা?
মানবাধিকার সংগঠনগুলো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বাবুর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরাও ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও বিচার দাবি করছেন।

















