ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ইউরোপীয় পর্যবেক্ষক
Oplus_131072
বাংলাদেশের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামগ্রিক নির্বাচনি পরিবেশ ইতিবাচক এবং এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
ইভার্স ইজাবস জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছে। গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা ও আইনের শাসনের অভিন্ন নীতির ভিত্তিতেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হলেও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকে তিনি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। তার মতে, প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব সম্প্রদায়কে সম্পৃক্ত করা প্রয়োজন।
ইইউ পর্যবেক্ষকরা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করছেন এবং প্রার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাদের মতে, সামগ্রিক পরিবেশ আশাব্যঞ্জক।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। নির্বাচন শেষে প্রায় দুই মাস পর প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।



















