বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম
চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. আবুল খায়ের। তিনি উপজেলার পৌরসভাধিন সোনাকাটিয়া গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে। রবিবার (২৯ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে সোনাকাটিয়া গ্রামে। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।

তিনি জানান, রবিবার দুপুরে বজ্রপাতে আহত সোনাকাটিয়া গ্রামের আবুল খায়ের নামের এক কৃষককে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরে আইনী প্রক্রিয়া মেনে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কৃষক আবুল খায়ের তার কৃষি জমি দেখতে যান। এ সময় আকষ্মিক ভারি বৃৃষ্টি সহ ব্রজপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের ফলে আবুল খায়ের ফসলি জমিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আবুল খায়েরের মৃত্যুকে পরিবারে বইছে শোকের মাতম। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চান্দিনায় ভিডিও করার দায়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালো এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:১৪ এএম
চান্দিনায় ভিডিও করার দায়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালো এসিল্যান্ড

চান্দিনায় ভিডিও করার দায়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠিয়েছেন এসিল্যান্ড ফয়সাল আল নূর

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরে একটি ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কুমিল্লার সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় ওঠে।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন,ফেস দ্য পিপল দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলিম ও দৈনিক মানবজমিনের দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার।

সাংবাদিক আব্দুল আলিম জানান, ‘তাঁর খালাতো বোনের নামজারি নিয়ে এক বছর ধরে ঘোরাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।

বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। তাঁকে তিন দিন আগে তাঁর খালাতো বোন ফোন করে উপস্থিত থাকতে বলেন। তিনি মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে বেলা ১১টার দিকে ভূমি অফিসে যান। দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জিজ্ঞেস করেন ‘শুনানিটা আজ হবে কিনা’।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করেন। পকেট থেকে মোবাইল ফোন বের করে তাঁর খারাপ আচরণের ভিডিও ধারণ করেন রাসেল। এ সময় তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে বাধা দেন তিনি। এতে সহকারী কমিশনার (ভূমি) ক্ষিপ্ত হয়ে পুলিশকে ফোন করেন। তাঁর আদেশে তাঁকে এবং সাংবাদিক রাসেল সরকারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নেওয়ার পর তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ছবি এবং ভিডিও ডিলিট করে দেন। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না মর্মে জোর করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে কয়েকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমরা এই ঘটনায় কোনোভাবে জড়িত নই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদেশ দিয়েছেন আমরা পুলিশ হিসেবে সেটাই পালন করেছি। বিষয়টি মীমাংসা হওয়ায় থানায় আনা দুই সাংবাদিক চলে গেছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরেও এসেছে। তবে আমি এখনো পুরো ঘটনাটি ভালোভাবে জানিনি। এরপরও বলব, এমন ঘটনা দুঃখজনক। সাংবাদিকেরা আমাদের দর্পণ, আমরা সাংবাদিকদের প্রতি আন্তরিক। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ৮

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ৮

কুমিল্লা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার একাধিক থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সক্রিয়ভাবে অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মোঃ মনির হোসেন (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করে। তিনি হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৭ হাজার ৭৫০ পিস ইয়াবা এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আরও একজন আসামিকে আটক করে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “জেলার প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫ মিনিটে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আবদুল মতিন মাস্টারের ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ২৫ বোতল (৭৫০ মি.লি.) ‘রয়্যাল গ্রিন’ হুইস্কি, ১১ বোতল (৭৫০ মি.লি.) ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি এবং ১৮ বোতল (৩৭৫ মি.লি.) ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

×
Skip to toolbar