বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

দেবীদ্বারে ফ্যানের সিলিংয়ে ঝুলন্ত গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম
দেবীদ্বারে ফ্যানের সিলিংয়ে ঝুলন্ত গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দেবীদ্বারে প্রবাস ফেরত স্বামীর নেশার টাকা জোগানে ব্যর্থ স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতনে ক্ষত-বিক্ষত শরীরে যন্ত্রনায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনে আসা পুলিশের সহযোগীতায় নিহত গৃহবধূ ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২৯ মার্চ) দুপুর ১ টায় দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের উত্তর গেইট সংলগ্ন মোসলেম মিয়ার পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া আবু ইউছুফের বাসায়। নিহত গৃহবধূ সাবিনা ইয়াছমিন (৩২) মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়নের দারোরা গ্রামের আবুল কাসেম খানের মেয়ে। প্রায় দেড় বছর পূর্বে প্রতিবেশী একই ইউনিয়নের পালাসূতা গ্রামের জাহাঙ্গীর মার্কেট সংলগ্ন আব্দুল বারেকের ছেলে বাহরাইন ফেরত আবু ইউছুফ (৩৩)’র সাথে সাবিনা ইয়াছমিন(৩২)’র পরকীয়ায় প্রেমে জড়িয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর উভয়ের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায়, দেবীদ্বার সদরে ভাড়া বাসায় গত দেড় বছর ধরে বসবাস করে আসছিলেন।


পুলিশ ও স্বজনরা জানান, গত ঈদে গৃহবধূ ও স্বামী যার যার পিত্রালয়ে চলে যায়। ঈদের পর গত মঙ্গলবার (২৪ মার্চ) স্বামী বাসায় আসবে বলে সাবিনা তার পিত্রালয় থেকে বাসায় চলে আসে। এরই মধ্যে সাবিনার দুটি সিমকার্ড তার স্বামী নস্ট করে দিলে, সমস্ত ডকুমেন্টস হারিয়ে যায়। গত শুক্রবার (২৭ মার্চ) সিমকার্ড তুলে সকালে সাবিনা তার মায়ের সাথে কথা বলেন। সন্ধ্যার পর থেকে আর কারোর সাথে কোন যোগাযোগ হয়নি তার। রোববার দুপুরে পঁচা গন্ধ পুরো ফ্লাট ও এলাকায় ছড়িয়ে পড়ে। প্রতিবেশী মোসা: আসমা আক্তার দুর্গন্ধযুক্ত কক্ষের ভেতর থেকে লক করা ঘরের দরজা নক করে কোন সাড়া পাননি। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাগরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
এ ব্যপারে নিহতার খালা ইয়াছমিন আক্তার নিপা জানান, তার বোনের মেয়ে সাবিনা খুবই সুন্দরী ছিলেন। তাকে নেশার টাকার জন্য তার স্বামী প্রায়ই নির্যাতর করত। ফর্সা শরীরের এমন কোন জায়গা নেই যেখানে নির্যাতনের ক্ষতচিহ্ন ছিলনা। গত কিছুদিন পূর্বে বাবার বাড়ি থেকে নেশার টাকা এনে দিতে নির্যাতনে একটি চোখ ক্ষত করে ফেলে। সংবাদ পেয়ে অচেতন অবস্থায় হাসপাতাল নিয়ে আসি। তার স্বামী সংবাদ পেয়ে হাসপাতালে এসেও তাকে লাথি, কিল, ঘুষি মেরে হত্যার চেষ্টা করে। আমি তাকে হাতে পায়ে ধরে মারধরে বিরত রাখার চেষ্টা করি।


নিহতার ছোট ভাই মো. রাসেল খান জানান, পূর্বে তার বোনকে একজন ওয়ার্কশপ মালিকের সাথে বিয়ে দেন। ওই সংসার কয়েক বছর স্থায়ী হলেও টেকে নাই। পরে মালয়েশিয়া প্রবাসী আরো একজনের সাথে বিয়ে হয়। এসময় প্রতিবেশী বাহরাইন প্রবাসী আবু ইউছুফ প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করে। এ ঘটনায় আমরা আর বোনের সাথে যোগাযোগ বন্ধ করে দেই। আবু ইউছুফ নেশাগ্রস্থ ছিল। মাদকের দায়ে বাহরাইন ২ মাসের জেল খাটার পর ওই দেশের সরকার তাকে দেশে পাঠিয়ে দেয়।
নিহতার মা’ নিলু বেগম জানান, তার সাথে শেষ কথা হয়েছে গত শুক্রবার, আজ সে আমাদের বাড়ি আসার কথা ছিল।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর জানান, স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে যা জেনেছি, তাতে মনে হয়, স্বামী নেশাখোর হওয়ায় স্ত্রীকে নেশার টাকার জন্য প্রায়ই চাপে রাখত, মারধর ও নির্যাতন করত। নিহতার ৩ বিয়ে হয়েছে তবে কোন সন্তান নাই। বর্তমান স্বামীর ১১ বছর বয়সী একটি কণ্যা সন্তান রয়েছে। ময়না তদন্তের পর এবং মোবাইল ট্রেকিং ও পলাতক স্বামী আবু ইউছুফকে আটকের পর তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত বলা যাবে। ইউডি মামলা দায়ের পূর্বক লাশ ছোরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠিয়েছি।

চান্দিনায় ভিডিও করার দায়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালো এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:১৪ এএম
চান্দিনায় ভিডিও করার দায়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালো এসিল্যান্ড

চান্দিনায় ভিডিও করার দায়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠিয়েছেন এসিল্যান্ড ফয়সাল আল নূর

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরে একটি ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কুমিল্লার সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় ওঠে।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন,ফেস দ্য পিপল দেবীদ্বার প্রতিনিধি আব্দুল আলিম ও দৈনিক মানবজমিনের দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার।

সাংবাদিক আব্দুল আলিম জানান, ‘তাঁর খালাতো বোনের নামজারি নিয়ে এক বছর ধরে ঘোরাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।

বুধবার ওই নামজারির শুনানির দিন ছিল। তাঁকে তিন দিন আগে তাঁর খালাতো বোন ফোন করে উপস্থিত থাকতে বলেন। তিনি মানবজমিনের প্রতিনিধি রাসেলকে নিয়ে বেলা ১১টার দিকে ভূমি অফিসে যান। দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জিজ্ঞেস করেন ‘শুনানিটা আজ হবে কিনা’।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করেন। পকেট থেকে মোবাইল ফোন বের করে তাঁর খারাপ আচরণের ভিডিও ধারণ করেন রাসেল। এ সময় তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে বাধা দেন তিনি। এতে সহকারী কমিশনার (ভূমি) ক্ষিপ্ত হয়ে পুলিশকে ফোন করেন। তাঁর আদেশে তাঁকে এবং সাংবাদিক রাসেল সরকারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। থানায় নেওয়ার পর তাঁর কাছ থেকে জোর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ছবি এবং ভিডিও ডিলিট করে দেন। পরে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না মর্মে জোর করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে কয়েকবার ফোন করা হলেও রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমরা এই ঘটনায় কোনোভাবে জড়িত নই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদেশ দিয়েছেন আমরা পুলিশ হিসেবে সেটাই পালন করেছি। বিষয়টি মীমাংসা হওয়ায় থানায় আনা দুই সাংবাদিক চলে গেছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিষয়টি আমাদের নজরেও এসেছে। তবে আমি এখনো পুরো ঘটনাটি ভালোভাবে জানিনি। এরপরও বলব, এমন ঘটনা দুঃখজনক। সাংবাদিকেরা আমাদের দর্পণ, আমরা সাংবাদিকদের প্রতি আন্তরিক। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ৮

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ৮

কুমিল্লা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার একাধিক থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সক্রিয়ভাবে অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মোঃ মনির হোসেন (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করে। তিনি হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৭ হাজার ৭৫০ পিস ইয়াবা এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আরও একজন আসামিকে আটক করে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “জেলার প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫ মিনিটে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আবদুল মতিন মাস্টারের ‘বাইতুত তাকওয়া’ নামীয় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ২৫ বোতল (৭৫০ মি.লি.) ‘রয়্যাল গ্রিন’ হুইস্কি, ১১ বোতল (৭৫০ মি.লি.) ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি এবং ১৮ বোতল (৩৭৫ মি.লি.) ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন জব্দ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

×
Skip to toolbar