কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি মনিরুল ভুঁইয়ার বিরুদ্ধে এবার ইয়াবা গায়েবের অভিযোগ
Oplus_131072
কক্সবাজারের রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে চালানো ইয়াবা উদ্ধার অভিযানে জব্দকৃত মাদকের পরিমাণ নিয়ে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে।পুলিশ সূত্র জানায়, গত শনিবার (২৮ মার্চ) বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত কামাল আক্তারের স্ত্রী মাবিয়া বেগম ওরফে আমেনা খাতুন (৬৫) নামে এক নারীর বসতঘরের খাটের নিচ থেকে ১ লাখ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “উদ্ধারকৃত সব ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গায়েব বা কোনো অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা ও গ্রেপ্তারকৃত নারীর পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, অভিযানের সময় প্রাথমিকভাবে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ আরও বেশি ছিল। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার দেবদ্যুত মজুমদার বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।”পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকাভুক্ত করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।বিঃদ্রঃ এ ঘটনায় কোনো পক্ষের বক্তব্যই এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তদন্তের ফলাফল প্রকাশিত হলে বিস্তারিত জানানো হবে।












