“টিকটকের জেরে দাম্পত্য কলহ ব্রাহ্মণপাড়ায় গৃহবধূর আ-ত্ম-হ-ত্যা, স্বামী গ্রে-প্তা-র”
Oplus_131072
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস এলাকায় এক মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে স্থানীয়রা। মোবাইল ফোনে টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ১৯ বছর বয়সী গৃহবধূ ফারজানা আক্তার আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী মেহেদী হাসান অনিককে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিবরণ : ফারজানা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কান্দারপাড় গ্রামের আবুল কাশেমের মেয়ে। প্রায় তিন বছর আগে ব্রাহ্মণপাড়ার কল্পবাস গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান অনিকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একবার বিচ্ছেদও হয়। পরে আবার তারা একসঙ্গে ভাড়া বাসায় থাকতে শুরু করেন। স্বজনদের অভিযোগ, ফারজানা মোবাইলে টিকটক ভিডিও দেখা ও বানানো নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই বিরোধ লেগে থাকত। ঘটনার দিন (২৯ মার্চ ২০২৬) সকালে স্বামী অনিক বাসায় না থাকাকালীন ফারজানা ভাড়া টিনশেড ঘরের ভিতরে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের ভাই সুমন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। পুলিশ পরদিন অনিককে আদালতে পাঠিয়েছে। তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার টমাস বড়ুয়া জানিয়েছেন, মামলার তদন্ত চলছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন ছোট ছোট বিষয় নিয়ে দাম্পত্য কলহ এখন এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে জীবন পর্যন্ত চলে যাচ্ছে।












