সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৭:৪৩ এএম
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দেবীদ্বারে ইফতার বিতরণ নিয়ে সংঘর্ষের ২০ জন আহত

কুমিল্লার দেবীদ্বারে ইফতার বিতরণ নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

আর এ ঘটনায় আহতদের ছবি তুলতে হাসপাতালে গেলে দেবীদ্বার সদরের মৃত: আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা কালবেলা ও দৈনিক কুমিল্লার কাগজের সাংবাদিক শাহীন আলমের উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এ সময় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার আরেক সাংবাদিকও হামলায় আহত হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি দক্ষিণ পাড়ার ‘বায়তুল আমান জামে মসজিদ’র ইফতার বিতরণকালে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে।

কালবেলার স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোটার শাহীন আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে।

অপরদিকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা আহতদের উপর পুনরায় হামলার দৃশ্য ভিডিও ধারন করতে গেলে আব্দুল আলীমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়, পরে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীদ্বারের ‘বায়তুল আমান জামে মসজিদ’র ইফতার বিতরণকালে ইফতার কম পড়ায় বাচ্চু মিয়ার ছেলে দুলাল (৩৫) ভিংলাবাড়ি গ্রামের শাহআলম মিয়ার ছেলে বাবু (১০) কে মারধর করেন। ওই ঘটনায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শাহ আলম হামলার শিকার বাবুকে মারধর করার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের কাছে তার ভাতিজা দুলালের বিচার দাবী করেন। তাজুল ইসলাম মাগরিবের নামাজ শেষে ঘটনার বিচার করার আশ্বাস দেন। নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, মসজিদের কোষাধ্যক্ষ শাহ আলম, তাহের মিয়ার ছেলে সম্রাটসহ মসজিদের বাইরে অন্যান্য মুসুল্লিদের নিয়ে অপেক্ষা করছিলেন। এসময় মারামারির সংবাদ পেয়ে শহিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ একটি লাঠি নিয়ে এসে আচমকা পেছন দিক থেকে মসজিদের কোষাধ্যক্ষ মো. শাহআলমের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে, তাকে উদ্ধার করতে আসা তাহের মিয়ার ছেলে সম্রাট (১৮)’র মাথায় আঘাত করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারিতে আরো বেশ কিছু লোকজন আহত হন। শাহআলম, সম্রাট, নুরুল ইসলাম, দুলাল, আহতদের দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান।

এ সময় চিকিৎসকের একটি স্লিপ নিয়ে শাহ আলমের ছেলে সাগর (২৪) ও হাসান (১৭) বাইরে থেকে ঔষধ আনতে যাওয়ার সময় হাসপাতাল গেইটে ভিংলাবাড়ি গ্রামের ছাত্রলীগ ২ নং ওয়ার্ড সহ-সভাপতি হাসান (১৮)’র নেতুত্বে দেবীদ্বার সদরের কিছু ছেলে তাদের উপর হামলা চালায়। এসময় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় প্রাণভয়ে লোকজন নিরাপদে আশ্রয় নেয়। ঘটনার তথ্য সংগ্রহে যাওয়া আব্দুল আলীম মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারন করতে গেলে তাকে দৌড়ে আটকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে পুলিশ আসার সংবাদে মোবাইল ফোন ফেরত দিয়ে চলে যায়। এসময় সংবাদ পেয়ে কালবেলা ও দৈনিক কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহীন আলম সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে আসলে বাবু ও হাসানের নেতৃত্বে শাহীনকে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে।

ঘটনার পর সাংবাদিক শাহীন আলম, আব্দুল কাদের’র ছেলে শাহ আলম (৫০), আবু তাহের’র ছেলে সম্রাট (১৮), বাচ্চু মিয়ার ছেলে দুলালসহ ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপর এক আহত আবু তাহের’র ছেলে সেলিম (৩৫) কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যায়। সাংবাদিক শাহীন আলমের মাথার সিটি স্কেন করা হয়েছে। তিনি বমি করছিলেন।

এ ব্যপারে ‘বায়তুল আমান জামে মসজিদ’ কমিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি দেবীদ্বার প্রতিনিধি নেছার উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, হামলার ঘটনা শুনেছি, আমি মুরাদনগর একটি ইফতার মাহফিলে থাকায় ঘটনাস্থল পুলিশ পাঠাই। অপরদিকে স্থানীয়রা ৯৯৯-এ ফোনে বিস্তারিত জানালে বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনেছি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এব্যাপারে সোমবার রাত সোয়া ১১টায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, আমি নোয়াখালীতে স্বাক্ষ্য দিয়ে দেবীদ্বারের উদ্দেশ্যে আসতেছি। তবে শোনেছি ইফতার বিতরণ নিয়ে মারামারি হয়েছে দেবীদ্বার সদরের মৃত: আবুল হোসেন চেয়ারম্যানের ছেলে বাবু সাংবাদিক শাহীন আলমের উপর হামলা করেছে। অপরাধী যেই হোক আইনের আওতায় আনতে আমি ওসি তদন্তকে নির্দেশ দিয়েছি।

মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম
মনোহরগঞ্জে হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জে হাম প্রতিরোধে শিশুদের টিকা প্রদানের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মনোহরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. প্রিয়াংকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ইনাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফসহ শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। তিনি জানান, মনোহরগঞ্জে এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ২৪ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাণঘাতী হাম রোগ থেকে রক্ষা করতে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসা জরুরি।

 

ক্যাম্পেইন আগামী ১০ই মে পর্যন্ত চলবে এবং উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ হাজার শিশুকে হাম প্রতিরোধে টিকা দেয়া হবে।

কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
কুমিল্লায় ডিবির অভিযানে ইয়াবা অস্ত্র ও পুলিশের সরঞ্জামসহ একজন আটক

কুমিল্লা জেলা পুলিশের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ ভোরে এক বিশেষ অভিযান পরিচালনা করে। সদর দক্ষিণ থানাধীন দুর্গাপুর এলাকায় পরিচালিত এ অভিযানে ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে ডিবির একটি চৌকস টিম মৃত আব্দুল মান্নানের নতুন বাড়িতে অভিযান চালায়। এ সময় উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ০১টি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ), ০৫ রাউন্ড তাজা গুলি, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থ, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ফিল্ড ক্যাপ, ০১টি ওয়াকিটকি ও ০১টি, ০১টি স্টিলের কুড়াল ও ০৩টি ধারালো কিরিজ।

 

কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন, “জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসমুক্ত জনপদ গড়তে বদ্ধপরিকর। অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। পুলিশের পোশাক বা সরঞ্জাম ব্যবহার করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে, তাদের জন্য এটি একটি কড়া বার্তা।”

 

উদ্ধারকৃত মালামালের বিষয়ে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সরকারি সরঞ্জাম অবৈধভাবে হেফাজতে রাখার দায়ে মামলা হয়েছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম
বিএনপির সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নিয়ে বিতর্ক

Oplus_131072

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ৩৬ জনের তালিকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম উঠে আসে।

 

তালিকার ২০ নম্বরে থাকা সুবর্ণা ঠাকুরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই রাখা হয়েছিল। সুবর্ণা বলেন, “আওয়ামী লীগের কোনো রাজনীতিতে সক্রিয় ছিলাম না। আমার স্বইচ্ছায় নাম রাখা হয়নি।”

 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন অস্বীকার করে তিনি প্রতারণা করছেন।”

 

সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী এবং ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় শিক্ষক।

 

বিএনপি গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিনদিনে প্রায় ১ হাজার ৩শ’টি মনোনয়ন ফরম বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯শ’টি জমা পড়ে। অবশেষে ৩৬ জনকে মনোনীত করে দলটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

×
Skip to toolbar