সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেফতার

আনিছুর রহমান খান : প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১২:১০ পিএম
স্ত্রীকে পাশবিক নির্যাতন, স্বামী গ্রেফতার
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দল পুর ইউনিয়নের দশপাড়া গ্রামে সোমা আক্তার নামের এক নারীকে (স্ত্রী) অমানবিক নির্যাতনের ঘটনা ঘটছে।

 

এমন অমানবিক নির্যাতনের খবর জানতে পারেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। নির্যাতনের  একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঘুরতে থাকে।

 

মডেল থানার ওসি ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ওই ইউনিয়নের বিট অফিসারসহ সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজয় মজুমদারকে ভুক্তভোগী নারীকে দেখতে পাঠান ও ঘটনার বিস্তারিত জানার নির্দেশ দেন।

 

ওসির নির্দেশ মোতাবেক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) এসআই সুজয় মজুমদার।

 

তিনি ঘটনাস্থলে গিয়ে নির্যাতিত নারী ও আশপাশে থাকা প্রত্যক্ষদর্শীদের তথ্যবিবরণী ওসি মোজাম্মেল হককে জানালে তিনি ভিকটিমের মতামত নিয়ে নির্যাতীত নারীর স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

 

পরে নির্যাতনের শিকার হওয়া নারী মডেল থানার ওসি বরাবর একটি অভিযোগ করলে অভিযোগটি আমলে নিয়ে নির্যাতিত নারীর স্বামীর বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।

 

নির্যাতিত নারী সোমা আক্তার মঙ্গলবার বিকালে মামলা দায়েরের পরদিন বুধবার স্ত্রীকে নির্যাতনকারী স্বামী কবির পাঠানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজয় মজুমদার।

 

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম   জানান,”  দাউদকান্দি মডেল থানাধীন দশপাড়া গ্রামে স্ত্রীর কাছ থেকে  যৌতুক দাবি করেন তার স্বামী।

 

যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে নারীকে অমানবিক নির্যাতন করেন কবির পাঠান নামের ঐ ভুক্তভোগী নারীর স্বামী। এ ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পিএম
কুয়েতে চৌদ্দগ্রামের প্রবাসী নিহত, নিজ বাড়িতে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুয়েতে মো. ইউছুফ (৫৫) নামে কুমিল্লার চৌদ্দগ্রামের এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মরহুম মোহাম্মদ হানিফ এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে তিনি কুয়েতে অবস্থানকালে নিজ শয়নকক্ষে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আইনী প্রক্রিয়া শেষে গত শনিবার (১৮ এপ্রিল) রাতে নিহতের লাশ দেশে নিয়ে আসা হয়। রবিবার সকালে নিহতের নিজ গ্রাম বুধড়ায় মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় আলেম-ওলামা সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত
×
Skip to toolbar