শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম
আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

 

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, অধ্যাপক আলী রীয়াজ বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

 

অধ্যাপক রীয়াজ এর আগে জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

এই নিয়োগকে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। অধ্যাপক রীয়াজের গবেষণা, বিশ্লেষণ ও নীতিগত দক্ষতা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেবীদ্বারে প্রশাসনের অভিযানে ২টি ব্রিকফিল্ড ধ্বংস ও দের লক্ষ টাকা জরিমানা

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:১৩ এএম
দেবীদ্বারে প্রশাসনের অভিযানে ২টি ব্রিকফিল্ড ধ্বংস ও দের লক্ষ টাকা জরিমানা

দেবীদ্বারে অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করে পরিবেশের ক্ষতি করায় দুটি ব্রিকফিল্ড ধ্বংস ও জড়িমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার চরবাকর এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স এমবিএস ব্রিকস নামের দুটি ব্রিকফিল্ডকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ধ্বংস করে দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, ব্রিকফিল্ড স্থাপনের জন্য নিষিদ্ধ এলাকা এবং মাটি কাটার লাইসেন্স বিহীন ও ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব ব্রিকফিল্ড পরিচালনা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিজয়ী হওয়ার পর, পরিবেশের ক্ষতি করে এবং অবৈধভাবে গোমতীর মাটি কেটে যারা ব্রিকফিল্ড পরিচালনা করছেন এসব সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।

মোবাইল কোর্টের অভিযানে, মেসার্স ফাইভ স্টার ব্রিকস’কে একই আইন এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও ব্রিক ফিল্ডের চিমনী গুঁড়িয়ে দেয়া হয়।

পরে একই এলাকায় মেসার্স এমবিএস ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও এসময় ব্রিক ফিল্ডের চিমনী, কিলন গুঁড়িয়ে দেয়া হয় এবং আনুমানিক ১০ হাজার কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহামুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সল উদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের একটি টীম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, মোবাইল কোর্টে দুটি ইটভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জড়িমানা ও ইটভাটা গুলোর চিমনী ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, নিয়ম বহির্ভূতভাবে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে। ক্রমেই সকল ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নজরে এলে তার নির্দেশনায় দাউদকান্দি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, ‘অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলে দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

×
Skip to toolbar