বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার ডাকে প্রকাশিত সংবাদ দলীয় হাইকমান্ডের নজরে, মনোনয়ন পুনর্বিবেচনায় তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:০৫ এএম
কুমিল্লার ডাকে প্রকাশিত সংবাদ দলীয় হাইকমান্ডের নজরে, মনোনয়ন পুনর্বিবেচনায় তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্ত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সাধারণ মানুষের হৃদয়বিদারক প্রতিক্রিয়া, ত্যাগের ইতিহাস, এবং রাজনৈতিক বাস্তবতা দলীয় হাইকমান্ডকে গভীরভাবে নাড়া দিয়েছে। সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কুমিল্লা শহরজুড়ে শুরু হয় এক অভূতপূর্ব গণআন্দোলন যার কেন্দ্রবিন্দু ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

মনোনয়ন ঘোষণার পরপরই কুমিল্লার বিভিন্ন স্থানে সাধারণ ভোটাররা মানববন্ধন, প্রতিবাদ, মশাল মিছিল, গণরোজা, গণস্বাক্ষর কর্মসূচি এবং বুকফাটা আর্তনাদে জানান দেন তাঁদের প্রার্থী একটাই, হাজী ইয়াছিন।  বিশেষ করে ধর্মসাগর, কান্দিরপাড়, আলেখারচর, চকবাজার, টমছমব্রিজ এলাকায় হাজারো মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে আসে।

তাদের দাবি ছিল স্পষ্ট : “১৭ বছরের ত্যাগের মূল্যায়ন চাই, জামায়াত নয়, ইয়াছিন চাই।

এই আন্দোলনের খবর এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করে দৈনিক কুমিল্লার ডাক।  বিশ্লেষকদের লেখায় উঠে আসে মনোনয়ন ভুল হলে জামায়াতপন্থী প্রার্থী সুযোগ নিতে পারে, যা দলের ভাবমূর্তি ও জাতীয় স্বার্থের পরিপন্থী।

এই তথ্য জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং স্থানীয় জনমতের ভিত্তিতে বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেন।

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হাজী ইয়াছিনের দীর্ঘ আলোচনা হয়। হাজী ইয়াছিন লিখিত বার্তায় জানান,  “আমি কুমিল্লা-৬ আসনের মানুষের আর্তনাদ, আন্দোলনের তথ্য এবং রাজনৈতিক বাস্তবতা শ্রদ্ধাভাজন নেতা জনাব তারেক রহমানের কাছে তুলে ধরেছি। তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।”

দলীয় হাইকমান্ড এক বিবৃতিতে দৈনিক কুমিল্লার ডাককে ধন্যবাদ জানিয়ে বলেন, “সঠিক তথ্য, জনমতের প্রতিফলন এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরায় দৈনিক কুমিল্লার ডাক প্রশংসার দাবিদার। এই সাহসী সাংবাদিকতা গণতন্ত্রের শক্তি।”

হাজী ইয়াছিন তাঁর সমর্থকদের প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত কেউ যেন নতুন কোনো কর্মসূচি না নেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কুমিল্লা-৬ এর জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন।”

তিনি বার্তার শেষে বলেন, “আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ।”

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নজরে এলে তার নির্দেশনায় দাউদকান্দি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, ‘অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলে দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম
কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়ার। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো সবকিছুতেই ছিল তার একাগ্রতা।

 

প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম আর নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়ার। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।

 

অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এক স্বপ্ন পূরণের গল্প।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়ার বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে। তিনি আরও জানান, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।

 

সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যারের দিকনির্দেশনা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সবশেষে তিনি সহকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
Skip to toolbar