শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৪২ এএম
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর পক্ষ থেকে ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ বদিউল আলম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শামীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মো: কপিল উদ্দিন মোল্লা, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি, সাবেক ছাত্রনেতা মো: কামরুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর শাহেদুর রহমান, সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম মেশকাত, জামায়াত কর্মী রাকিব হোসেন প্রমুখ।

মহান মে দিবস : শ্রমিকস্বাস্থ্যে ফিজিওথেরাপির শক্তি

রূপক চন্দ্র রায়  : প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:০৭ পিএম
মহান মে দিবস : শ্রমিকস্বাস্থ্যে ফিজিওথেরাপির শক্তি

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত”

১ মে, শুক্রবার—শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন।

ন্যায্য মজুরি, লিঙ্গবৈষম্য দূরীকরণ, নিরাপদ কর্মপরিবেশ, ডে কেয়ার সেন্টার, সুস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে এই দিনের গুরুত্ব অপরিসীম।

 

কিন্তু অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমিকের শারীরিক সুস্থতাও সমানভাবে জরুরি। কারণ সুস্থ শ্রমিকই উৎপাদনশীলতার মূল চালিকাশক্তি।

 

শ্রমিকদের সাধারণ স্বাস্থ্য সমস্যা

– কোমর ব্যথা

– মাংসপেশীর প্রদাহ

– ঘাড় ব্যথা

– জয়েন্ট ব্যথা ও স্টিফনেস

– কর্মসংক্রান্ত আঘাত বা ট্রমা

 

ফিজিওথেরাপির ভূমিকা

– সঠিক দেহভঙ্গি (posture) ও কর্মক্ষেত্রভিত্তিক (ergonomic) পরামর্শ

– নিয়মিত স্ট্রেচিং ও শক্তিবর্ধক ব্যায়াম

– ম্যানুয়াল থেরাপি, ইলেক্ট্রোথেরাপি ও পুনর্বাসনমূলক চিকিৎসা

– দ্রুত কাজে ফেরা ও শারীরিক ফিটনেস বৃদ্ধি

 

শ্রমিকদের করণীয়

– দীর্ঘসময় একই ভঙ্গিতে কাজ না করে বিরতি নিন

– ভারী বস্তু তুলতে সঠিক কৌশল ব্যবহার করুন

– প্রতিদিন অন্তত ২০–৩০ মিনিট হালকা ব্যায়াম করুন

– সঠিক উচ্চতার চেয়ার, টেবিল, কম্পিউটার ব্যবহার করুন

– ব্যথা বা অস্বস্তি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

– পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন

 

ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি

কারখানা ও প্রতিষ্ঠানে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সচেতনতামূলক প্রশিক্ষণ এবং ফিজিওথেরাপি সেবা অন্তর্ভুক্ত করা হলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে এবং উৎপাদনশীলতাও বাড়বে।

 

কমেন্ট প্রম্পট:  

আপনার কর্মক্ষেত্রে শ্রমিকস্বাস্থ্য উন্নয়নে কী উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন?।

লেখক পরিচিতি

রূপক চন্দ্র রায়

– সহকারী অধ্যাপক

– এমফিল (রিসার্চ স্কলার)

– বাত-ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ

– মাজা ব্যথা গবেষক

– বিভাগীয় প্রধান: জিভিআইএমটি, কুমিল্লা

– ফ্যাকাল্টি: গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ফিজিওথেরাপি কলেজ এন্ড হেলথ সায়েন্সেস, সাভার, ঢাকা

– যোগাযোগ : ০১৭২২২৩৭৬৪২ (হোয়াটসঅ্যাপ)

দেবীদ্বারে প্রশাসনের অভিযানে ২টি ব্রিকফিল্ড ধ্বংস ও দের লক্ষ টাকা জরিমানা

মো: বিল্লাল হোসেন: প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:১৩ এএম
দেবীদ্বারে প্রশাসনের অভিযানে ২টি ব্রিকফিল্ড ধ্বংস ও দের লক্ষ টাকা জরিমানা

দেবীদ্বারে অবৈধভাবে ব্রিকফিল্ড পরিচালনা করে পরিবেশের ক্ষতি করায় দুটি ব্রিকফিল্ড ধ্বংস ও জড়িমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার চরবাকর এলাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স এমবিএস ব্রিকস নামের দুটি ব্রিকফিল্ডকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ধ্বংস করে দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, ব্রিকফিল্ড স্থাপনের জন্য নিষিদ্ধ এলাকা এবং মাটি কাটার লাইসেন্স বিহীন ও ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব ব্রিকফিল্ড পরিচালনা করে আসছিল একটি প্রভাবশালী মহল। বর্তমান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিজয়ী হওয়ার পর, পরিবেশের ক্ষতি করে এবং অবৈধভাবে গোমতীর মাটি কেটে যারা ব্রিকফিল্ড পরিচালনা করছেন এসব সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন।

মোবাইল কোর্টের অভিযানে, মেসার্স ফাইভ স্টার ব্রিকস’কে একই আইন এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও ব্রিক ফিল্ডের চিমনী গুঁড়িয়ে দেয়া হয়।

পরে একই এলাকায় মেসার্স এমবিএস ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৮(২) ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় ও এসময় ব্রিক ফিল্ডের চিমনী, কিলন গুঁড়িয়ে দেয়া হয় এবং আনুমানিক ১০ হাজার কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহামুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফয়সল উদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের একটি টীম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, মোবাইল কোর্টে দুটি ইটভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জড়িমানা ও ইটভাটা গুলোর চিমনী ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন, নিয়ম বহির্ভূতভাবে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে। ক্রমেই সকল ইটভাটাগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০৭ পিএম
কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, গাভী ও পিকআপ উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও লুণ্ঠিত একটি গাভী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ঢাকারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস মুন্সির বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানায় অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নজরে এলে তার নির্দেশনায় দাউদকান্দি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, হযরত আলী ও বিল্লাল।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দিনা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়। এ সময় চোরাই মালামাল হেফাজতে রাখার অভিযোগে শাহজাহান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম বলেন, ‘অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা তৎপরতা জোরদারের ফলে দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
Skip to toolbar