দলবদ্ধ প্রচারণায় ধানের শীষের জয় নিশ্চিত হবে : মঞ্জুরুল আহসান মুন্সী
বিএনপির মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, “ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হলে সকলকে দলবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার পৌরসভা এলাকার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আপনারা কেন বিএনপিকে ভোট দেন? কারণ আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি, তাই ধানের শীষ প্রতীকে ভোট দিই এবং বিএনপি করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ সুলতান আহমদ এবং সঞ্চালনা করেন মোঃ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন (সাজু), সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, পৌর বিএনপির প্রস্তাবিত নেতা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হারুন রশীদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম, যুবদলের সাবেক আহ্বায়ক আঃ রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী রুহুল সালাউদ্দিন (চেয়ারম্যান), রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আহম্মদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহিম।
উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর কবির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান, ইউছুফ রাজ, জামাল হোসেন, জহির প্রমুখ।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে নির্বাচনী মাঠে প্রাণ ফিরে আসে। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার অঙ্গীকার করেন।
























