হোমনায় ডোবায় পড়ে প্রা-ণ গেল শিশুর
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামে ডোবায় পড়ে দুই বছর দুই মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে শিশুটির বাড়ির পাশের ডোবায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। পরে অচেতন অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটি দৌলতপুর মোল্লা বাড়ির সজিব মোল্লার কন্যা। হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও স্বজনরা জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।













