মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

নেকবর হোসেন : প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:২১ পিএম
দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

Oplus_131072

google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে দাউদকান্দি মডেল থানার এসআই কমলকৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৭৭৭২) তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা কয়েকটি পোটলায় মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. জামির হোসেন জনি, পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম তোল্লাবাখন নগর, মুরাদনগর, কুমিল্লা।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, “ডিউটিরত অবস্থায় সন্দেহজনক প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন।

শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামী!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৩১ এএম
শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামী!

Oplus_131072

দীর্ঘ নিষেধাজ্ঞার পর আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয় এবং প্রায় দেড় বছর কার্যক্রম স্থগিত থাকার পর দলটির নেতাকর্মীরা প্রতীকী কর্মসূচি ও কার্যালয় পুনরায় খোলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ে। কেন্দ্রীয় নেতারা ভারতে আশ্রয় নেন এবং সারা দেশে দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। ২০২৫ সালের ১০ মে প্রশাসন দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দলের সভাপতি শেখ হাসিনাসহ একাধিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

তবে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। জামিন পেয়েছেন কয়েকজন সাবেক এমপি ও ছাত্রলীগ নেতা। ইতিমধ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ধানমণ্ডির ৩২ নম্বর কার্যালয়সহ সারা দেশে এক ডজনের বেশি জেলা ও উপজেলায় কার্যালয় খুলে পতাকা উত্তোলন, দোয়া-মোনাজাত ও স্লোগান দেওয়া হয়েছে।

 

ময়মনসিংহ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, শরীয়তপুর, বগুড়া, খুলনা, রাজবাড়ী, চট্টগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, বরিশাল ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় স্বল্পসময়ের কর্মসূচি পালন করা হয়েছে। কোথাও তালা ভেঙে প্রবেশ, কোথাও ব্যানার টাঙানো, আবার কোথাও দ্রুত সরে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

তবে এসব কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কোথাও প্রশাসন গিয়ে কাউকে না পেয়ে ফিরে এসেছে, আবার কোথাও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। কয়েকটি কার্যালয় পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ এখন বড় কর্মসূচির বদলে ছোট ছোট প্রতীকী কর্মসূচির মাধ্যমে সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। একই সঙ্গে তারা বিএনপির প্রতিক্রিয়া কতটা কঠোর বা সহনশীল হয় তা পর্যবেক্ষণ করছে।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। বিষয়টি আইনগতভাবে দেখা হবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে স্থিতিশীলতা আনা কঠিন। তবে দ্রুত সুযোগ দিলে তা বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিক নেতার উপর হামলা

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৩৭ এএম
যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিক নেতার উপর হামলা

Oplus_131072

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর যুবদল নেতার নেতৃত্বে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ হামলার পর সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুরের নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন করে। মানববন্ধনে সভাপতি মনিরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। এক পর্যায়ে ২৫ থেকে ৩০ জন যুবদল নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে মনিরের উপর অতর্কিত হামলা চালায়। ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়।

 

আহত মনিরকে তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির জানান, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় সভাপতি মনিরের লেখা একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে স্থানীয় নদীতে বালু লুটের অভিযোগ উঠে। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

 

এই হামলার ঘটনায় শ্যামনগরের সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা প্রেসক্লাবের মতো একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:১৭ এএম
চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত

Oplus_131072

কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নে ঈদ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগীদের হাতে পৌঁছানো চালের বস্তা খুলে দেখা যায়, চালগুলো পঁচে গেছে এবং পোকায় জর্জরিত।

 

গত সপ্তাহে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে বাতাঘাসী ইউনিয়নের ১শ জন কার্ডধারীর জন্য ৩ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুর রহমান সেই চাল বিতরণ করেন। কিন্তু অন্তত ১৬ জন সুবিধাভোগী বাড়িতে গিয়ে চাল খুলে দেখেন, পুরো চাল পঁচা ও পোকার আক্রমণে অখাদ্য হয়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে ইউনিয়ন অফিসে চাল ফেরত নিয়ে আসেন।

 

চেয়ারম্যান সাদেকুর রহমান জানান, “আমি নিজে বস্তা খুলে দেখি চালগুলো কালচে হলুদ হয়ে গেছে এবং পোকার ভিড়ে ভরা। সঙ্গে সঙ্গে উপজেলা খাদ্য কর্মকর্তাদের জানাই।”

 

ইউনিয়ন পরিষদের সদস্যরা অভিযোগ করেন, খাদ্যগুদামে নষ্ট চাল থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অসাধু ব্যক্তিদের যোগসাজশে এমন ঘটনা ঘটতে পারে।

 

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাইমুল করিম টিটু দাবি করেন, “৭নং গুদামের ছাদ চুইয়ে পানি পড়ে কয়েকটি বস্তা নষ্ট হয়েছিল। শ্রমিকরা খেয়াল করেনি।” তবে সরেজমিনে দেখা যায়, সেই অংশে কোনো চালের বস্তা নেই এবং দীর্ঘ ছয় মাসে বৃষ্টি হয়নি। স্থানীয়রা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

×
Skip to toolbar