শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

নবীনগরে মেঘনার চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার আতঙ্ক ছড়ালো এলাকায়

সঞ্জয় শীল : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম
নবীনগরে মেঘনার চর থেকে সাবেক মেম্বারের মরদেহ উদ্ধার আতঙ্ক ছড়ালো এলাকায়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মেঘনা নদীর চর থেকে সাবেক মেম্বার আমির হোসেনের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আমির হোসেন নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনি বকুল মিয়ার সন্তান। গতকাল রাতে তিনি শ্বশুরবাড়ি চরমধুয়া গ্রামে নৌকাযোগে বেড়াতে যাওয়ার পথে অপহৃত হন। পরে অর্ধমৃত অবস্থায় তাকে নবীনগরের মেঘনা নদীর চর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুরাদনগরে চাঁদা না পেয়ে ধর্মমন্ত্রী ও ঠিকাদারকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
মুরাদনগরে চাঁদা না পেয়ে ধর্মমন্ত্রী ও ঠিকাদারকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও স্থানীয় ঠিকাদার ইকবাল হোসেনের নাম জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইকবাল হোসেনের একটি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে একটি পক্ষ চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকটি ফেসবুক আইডি ও ভুয়া পেজ থেকে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। অভিযোগ রয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্ত্রীর নামও এই ইস্যুর সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

 

স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই এসব অপতৎপরতা চালাচ্ছে। তাদের ভাষ্য, “চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে।”

 

এ বিষয়ে ঠিকাদার ইকবাল হোসেন বলেন, কিছুদিন ধরে একটি মহল তাকে লক্ষ্য করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি ভুয়া আইডি ব্যবহার করে তার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করেন। তিনি সেসব আইডি ব্লক করলে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। প্রয়োজন হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

 

এদিকে সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।

বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধে তিনজন আহত পাল্টাপাল্টি অভিযোগ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম
বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধে তিনজন আহত পাল্টাপাল্টি অভিযোগ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ৭টা ১০ মিনিটে আবু সাইদের নিজ বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার স্ত্রী ও কন্যাকে গুরুতর আহত করা হয়।

 

ভুক্তভোগী আবু সাইদ জানান, প্রতিবেশী আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য শালিস হলেও আলমগীর গংরা তা মানতে অস্বীকৃতি জানায়। বাড়ির চারপাশে টিনের বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে আলমগীর, পাবেল, রফিক ও সফিকুর রহমানসহ কয়েকজন অতর্কিতভাবে পাইপ, চাইনিজ কুড়াল ও দা দিয়ে হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবাদ করায় আবু সাইদ ও তার পরিবারের ওপর নির্মম আঘাত হানে।

 

হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে, নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় আবু সাইদ বুড়িচং থানায় অভিযোগ দায়ের করেছেন।

২৭ ফেব্রুয়ারি বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে উভয় পক্ষই আহত হওয়ার সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।”

মনোহরগঞ্জে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীর হাত কে-টে দিলো হা/ম/লা/কারীরা

ইমরান হোসেন : প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম
মনোহরগঞ্জে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীর হাত কে-টে দিলো হা/ম/লা/কারীরা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়, প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী রোকশানা আক্তার মায়া পাশ্ববর্তী বাড়ির রমজান আলীর ছেলে আবদুল মমিনের কাছ থেকে ৮.৭৫ শতক জায়গা ক্রয় করেন।

জমি কেনার পর থেকেই আবদুল মমিনের ভাই মোঃ মহিউদ্দিন (৪৫) বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। গত ২৩ ফেব্রুয়ারি রোকশানাকে একা পেয়ে মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন জায়গা ফেরত দিতে চাপ দেয়। প্রতিবাদ করলে তারা ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় রোকশানা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তার বাম হাতের কব্জি কেটে যায়।

আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রোকশানাকে উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার আদালতে মহিউদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

সরজমিনে জানা যায়, জায়গা কেনার আগে মহিউদ্দিনকে বারবার জিজ্ঞেস করা হলেও তিনি কিনতে অস্বীকৃতি জানান। দলিল রেজিস্ট্রি হওয়ার পর তিনি জায়গা দাবি করে আদালতে মামলা করেন এবং রোকশানাকে হুমকি দিতে থাকেন। স্থানীয়রা অভিযোগ করেন, মহিউদ্দিন অহেতুক ঝামেলা সৃষ্টি করছে এবং বারবার হামলা করছে। তারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

রোকশানা আক্তার বলেন, “আমার স্বামী প্রবাসে থাকায় আসামিরা প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

×
Skip to toolbar